শনিবার, আগস্ট ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
A A
পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Share on FacebookShare on Twitter

বিডিআর সদরদপ্তর পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে শহিদ হওয়া সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা এই শ্রদ্ধা জানান।

শহিদদের স্মরণে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রীয় এই অনুষ্ঠান শেষে শহিদদের পরিবারের সদস্যরাও তাঁদের স্বজনদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

শহিদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন জনগণের কাছে স্পষ্ট। এই হত্যাকাণ্ডের পর নানা ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল।” তিনি নাগরিকদের এই ষড়যন্ত্রের গভীরতা অনুধাবন করার আহ্বান জানান।

আরওপড়ুন

ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের হামলার ছক ট্রাম্প ও নেতানিয়াহুর

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

সশস্ত্র বাহিনীকে একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন কেউ এই বাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে জন্য আমাদের পুনরায় শপথে বলীয়ান হতে হবে। দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। জাতির ইতিহাসে এই শোকাবহ দিনটিকে প্রতিবছর ‘শহিদ সেনা দিবস’ হিসেবে পালন করা হয়।

সম্পর্কিত খবর

ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের হামলার ছক ট্রাম্প ও নেতানিয়াহুর
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের হামলার ছক ট্রাম্প ও নেতানিয়াহুর

আগস্ট ১, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক
প্রধান সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

আগস্ট ১, ২০২৬
আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
প্রধান সংবাদ

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

আগস্ট ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আশুলিয়ায় চায়ের দোকানে প্রেসার কুকার আকৃতির বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

আশুলিয়ায় চায়ের দোকানে প্রেসার কুকার আকৃতির বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

আগস্ট ১, ২০২৬
আমাকে ও আমার প্রয়াত মাকে গালি দেওয়া হয়েছে: নরেন্দ্র মোদি

আমাকে ও আমার প্রয়াত মাকে গালি দেওয়া হয়েছে: নরেন্দ্র মোদি

আগস্ট ১, ২০২৬
ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের হামলার ছক ট্রাম্প ও নেতানিয়াহুর

ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের হামলার ছক ট্রাম্প ও নেতানিয়াহুর

আগস্ট ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০