সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
A A
দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা
Share on FacebookShare on Twitter

বাগেরহাটের মোরেলগঞ্জে গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণকাজে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার এস এম বদিউজ্জামান মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মেসার্স ওসমান আলী নামক ঠিকাদারি প্রতিষ্ঠান মাদ্রাসাটির ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ করছে। কাজ শুরুর পর থেকেই নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ৭-৮ জন লোক কাজে বাধা দিয়ে আসছিলেন। তাঁরা ঠিকাদারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

ঠিকাদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হাফিজুর রহমান ও তাঁর সহযোগীরা নির্মাণস্থলে গিয়ে শ্রমিকদের গালাগাল ও হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেন। ঠিকাদার এস এম বদিউজ্জামান জানান, দরপত্রের নিয়ম মেনেই কাজ চলছিল, কিন্তু চাঁদা না পেয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ আটকে দেওয়া হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী জানিয়েছেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্মাণকাজে কোনো অভিযোগ নেই এবং নিয়ম অনুযায়ীই কাজ হচ্ছিল। তবে স্থানীয় কিছু লোক চাঁদা দাবি করায় ঠিকাদার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে তিনি শুনেছেন।

অভিযুক্ত বিএনপি নেতা হাফিজুর রহমান চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, নির্মাণকাজে অনিয়ম হওয়ার কারণে স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে। তবে ঠিকাদার বলছেন, অনিয়ম নয় বরং অনৈতিক অর্থ দাবির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোরেলগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ

জুলাই ২৬, ২০২৬
এনসিপি

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না কুয়েত

জুলাই ২৭, ২০২৬

ইরানি সেনাবাহিনীতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

জুলাই ২৭, ২০২৬

২৫ দিনে ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, সবচেয়ে বেশি এনেছে ইসলামী ব্যাংক

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version