শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পাক-আফগান সংঘাত চরমে, ১৩৩ জন নিহতের দাবি

- তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
A A
পাক-আফগান সংঘাত চরমে, ১৩৩ জন নিহতের দাবি
Share on FacebookShare on Twitter

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে নতুন করে সংঘাত চরমে পৌঁছেছে। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশে বিমান হামলা চালিয়ে একটি বড় অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা দাবি করেছেন, সীমান্তে ‘উসকানিমূলক’ হামলার জবাবে পরিচালিত অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ জন সদস্য নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। খবর দিয়েছে জিও নিউজ।

নিরাপত্তা সূত্র জানায়, সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তুলে পাকিস্তানি বাহিনী ‘অপারেশন গজব-লিল-হক’ নামে পাল্টা অভিযান শুরু করে। রাত ২টা পর্যন্ত পরিস্থিতি সম্পর্কে আপডেট দিয়ে প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, আফগান দিক থেকে হামলার জবাবে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

তার ভাষ্যমতে, ৭২ জন তালেবান যোদ্ধা নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া ১৬টি পোস্ট ধ্বংস ও ৭টি পোস্ট দখলের দাবি করা হয়েছে। একটি বড় গোলাবারুদ ডিপো, একটি ব্যাটালিয়ন সদরদপ্তর ও একটি সেক্টর হেডকোয়ার্টার লক্ষ্য করে হামলা চালানো হয়। ৩৬টির বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংসের কথাও জানান তিনি।

জাইদি আরও বলেন, পাকিস্তানের কোনো সামরিক পোস্ট দখল হয়নি এবং কোনো সেনা হতাহত বা আটক হয়নি। পাকিস্তানের ক্ষয়ক্ষতি নিয়ে সামাজিক মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ‘ভিত্তিহীন প্রচারণা’ বলেও দাবি করেন তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সীমান্তে একাধিকবার গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটেছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে।

পাকিস্তান জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সাম্প্রতিক আত্মঘাতী হামলার জবাব হিসেবেই সীমান্তপারের বিভিন্ন স্থাপনায় এ অভিযান চালানো হয়েছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে

এপ্রিল ২৩, ২০২৬
আন্তর্জাতিক

হরমুজে সমুদ্রের তলদেশের ইন্টারনেট ক্যাবল নিয়ে যে হুঁশিয়ারি দিল ইরান

এপ্রিল ২৩, ২০২৬
আন্তর্জাতিক

হরমুজে আইআরজিসির স্পিডবোট মহড়া, ইরানের সক্ষমতা নিয়ে নতুন আলোচনা

এপ্রিল ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শিবিরের ওপর ছাত্রদলের হামলা: বাসভর্তি বহিরাগত আনার সিসিটিভি ফুটেজ প্রকাশ

এপ্রিল ২৩, ২০২৬

চট্টগ্রামে কিরিচ হাতে ছাত্রদলের নেতা, লাঠি হাতে জামায়াত সমর্থক

এপ্রিল ২৩, ২০২৬

মিরপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version