সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সিলেটের ওসমানীনগরে চুরির গরু দিয়ে প্রবাসী বিএনপি নেতার ইফতার পার্টি: এলাকায় তোলপাড়

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
A A
সিলেটের ওসমানীনগরে চুরির গরু দিয়ে প্রবাসী বিএনপি নেতার ইফতার পার্টি: এলাকায় তোলপাড়
Share on FacebookShare on Twitter

সিলেটের ওসমানীনগরে চুরির গরু দিয়ে এক যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ইফতার পার্টির আয়োজন করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে প্রবাসী আহমেদ মধু ওরফে মধু মিয়ার বাড়িতে গত ৬ রমজান এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ রমজান বিকেলে ওই গ্রামের নাজমুল ইসলামের একটি ষাঁড় গরু চুরি হয়। অভিযোগ উঠেছে, মধু মিয়ার বাড়ির কেয়ারটেকার সাঈদি কৌশলে গরুর মালিক নাজমুলকে ভুল তথ্য দিয়ে অন্যদিকে পাঠিয়ে দেন। ওই রাতেই চুরির গরু জবাই করে মাংস রান্না করা হয় এবং পরদিন বড় পরিসরে ইফতার পার্টির আয়োজন করা হয়।

ঘটনায় নাটকীয় মোড় আসে যখন গরুর মালিক নাজমুল ইসলাম নিজেই ওই ইফতার পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত হন। সেখানে তিনি নিজের গরুর দড়ি পড়ে থাকতে দেখে বিষয়টি নিশ্চিত হন। পরবর্তীতে বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিশ্চিত হন যে, নাজমুলের চুরি হওয়া গরু দিয়েই ইফতারের আয়োজন করা হয়েছিল।

আরওপড়ুন

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ

ঘটনা জানাজানি হওয়ার পর গত ৮ রমজান রাতে স্থানীয় মুরুব্বিদের মধ্যস্থতায় একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গরুর মালিক নাজমুলকে ৭০ হাজার টাকা দিয়ে বিষয়টি রফাদফা করা হয়। একই সঙ্গে কেয়ারটেকার সাঈদিকে চাকরি থেকে বরখাস্ত করে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এই বিষয়ে শুক্রবার প্রবাসী মধু মিয়ার সঙ্গে কথা বলতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী ও যুবদল নেতা হুসাইন আহমদ জানান, মধু মিয়া লন্ডনে চলে যাবেন এবং বিষয়টি সমাধান হয়ে গেছে। তাঁরা এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।

গরুর মালিক নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ইফতারে গিয়ে নিজের গরুর দড়ি দেখে আমি চিনতে পারি। পরে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর সালিশের মাধ্যমে আমাকে টাকা দেওয়া হয়েছে।” এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।

সম্পর্কিত খবর

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগ

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ
বাংলাদেশ

এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ

জুলাই ২৬, ২০২৬
নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন
এনসিপি

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের সব ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

ইরানের সব ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬
ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি

এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০