Saturday, October 17, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

ঢাকা পলিটেকনিকে শিবিরের উপরে ছাত্রদলের হামলার নেপথ্যে রিকশা গ্যারেজের চাঁদাবাজি

March 5, 2026
A A
ঢাকা পলিটেকনিকে শিবিরের উপরে ছাত্রদলের হামলার নেপথ্যে রিকশা গ্যারেজের চাঁদাবাজি

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের নেপথ্যে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার অবৈধ রিকশা গ্যারেজ নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির তথ্য উঠে এসেছে। গত সোমবার মধ্যরাতের এই সংঘর্ষে অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই ছাত্রশিবিরের নেতাকর্মী। এই ঘটনার পর পরিস্থিতির অবনতি হওয়ায় ইনস্টিটিউটের লতিফ হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র ও শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, পলিটেকনিক ক্যাম্পাস ও এর খেলার মাঠ ঘিরে অন্তত ৩০টি অবৈধ রিকশা গ্যারেজ ছিল। এসব গ্যারেজ থেকে প্রতি সপ্তাহে প্রায় ১ লক্ষ টাকা চাঁদা আদায় করা হতো। গত ২৭ জানুয়ারি ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এসব গ্যারেজ উচ্ছেদ করেন। রিকশাচালকদের দাবি, শাখা ছাত্রদলের শীর্ষ নেতাদের অনুসারীরা অর্থের বিনিময়ে এই গ্যারেজগুলো পরিচালনা করতেন।

গ্যারেজ উচ্ছেদের পর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। অভিযোগ উঠেছে, ৫ আগস্টের পর ছাত্রদলে যোগ দেওয়া সাবেক ছাত্রলীগ কর্মীরা এই চাঁদাবাজি সচল রাখতে মরিয়া হয়ে ওঠে। সোমবার রাতে তারাবির নামাজ শেষে ফেরার পথে শিবিরের এক নেতাকে গ্যারেজ নিয়ে হুমকি দেওয়া হলে বাগবিতণ্ডার সূত্রপাত হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লতিফ হলে হামলা চালায় ছাত্রদলের একাংশ ও কিছু বহিরাগত।

এই সংঘর্ষে নেতৃত্বদানকারী হিসেবে মেহেদি, সচিন ও অনিকসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে, যারা গত ৫ আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। এমনকি ছাত্রদলের এক নেতা এই হামলার জন্য ‘ছাত্রদল নামধারী ছাত্রলীগ সন্ত্রাসীদের’ দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কারও করা হয়েছে। এতে ক্যাম্পাসে অনুপ্রবেশকারীদের প্রভাব নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে।

বর্তমানে ক্যাম্পাস এলাকায় পুনরায় কিছু অবৈধ রিকশা গ্যারেজ গড়ে উঠতে দেখা গেছে। ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা মাদকের আখড়া ও চাঁদাবাজি বন্ধ করতে এই গ্যারেজগুলোর বিরোধিতা করছে। অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় পর্যায় থেকে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, ছাত্রশিবির মূলত হল দখলের উদ্দেশ্যে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

Related Posts

বাংলাদেশ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, আগে জানত না ঢাকা

October 17, 2026
অন্যান্য

‘বাংলাদেশপন্থী’ রাজনীতির সূতিকাগার ছিল বঙ্গভঙ্গ: জেডিপি

October 16, 2026
জামায়াত

কোরআনের আলোয় সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে হাফেজদের: জামায়াত আমির

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

October 17, 2026

গাজায় বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধ করল ইসরায়েল

October 17, 2026

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

October 17, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version