মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

- তুহিন সিরাজী
মার্চ ১০, ২০২৬
A A
আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter
নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আজ মঙ্গলবার ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ইতোমধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সোমবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপকারভোগী নির্ধারণের জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
পাইলট পর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে সফটওয়্যার ব্যবহার করে প্রতিটি পরিবারের দারিদ্র্য সূচক নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ৫১ হাজার ৮০৫টি পরিবারের তথ্যের মধ্যে ৪৭ হাজার ৭৭৭টি সঠিক বলে পাওয়া যায়। পরবর্তীতে একাধিক ভাতা গ্রহণ, সরকারি চাকরি বা পেনশনের মতো বিষয় বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।
এছাড়া ওয়ার্ড কমিটির সদস্যরা সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, ব্যবহৃত গৃহস্থালি সামগ্রী (যেমন টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল) এবং রেমিট্যান্সের তথ্য সংগ্রহ করেছেন। এসব তথ্য ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যাচাই করে চূড়ান্ত উপকারভোগীর তালিকা তৈরি করা হয়েছে।
পাইলট প্রকল্পের আওতায় সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

মার্চ ১০, ২০২৬
প্রধান সংবাদ

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
আন্তর্জাতিক

যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ‘ইরান’: ইরানি প্রশাসনের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি

মার্চ ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি নিরাপদ স্মার্টফোন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • আমেনা হত্যাকাণ্ডে নাটকীয় মোড়: মেয়েকে হত্যা করে মিথ্যা গল্প সাজিয়েছিলেন সৎ বাবা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক

মার্চ ১০, ২০২৬

স্কুল-কলেজের সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন নির্দেশনা

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ডের টাকার মেসেজ পেয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান নারীর

মার্চ ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version