বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

সালামের পদত্যাগের পর ওয়াসায় নতুন এমডি আমিনুল ইসলাম

মার্চ ১০, ২০২৬
A A
সালামের পদত্যাগের পর ওয়াসায় নতুন এমডি আমিনুল ইসলাম
Share on FacebookShare on Twitter

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষর রয়েছে।

এর আগে অর্থ পাচার ও বিদেশে সম্পদ কেনার অভিযোগ ওঠার পর ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম গত ৮ মার্চ পদত্যাগ করেন। এরপর পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তার পরদিনই নতুন করে আমিনুল ইসলামকে এই পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ওয়াসায় দায়িত্ব পালনের ক্ষেত্রে তার কোনো ব্যক্তিগত এজেন্ডা থাকবে না। যে আস্থা ও বিশ্বাস নিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।

আমিনুল ইসলামের বয়স বর্তমানে ৬৩ বছর। কর্মজীবনে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কক্সবাজারের জেলা প্রশাসক, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহীর চারঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা, বগুড়ার এনডিসি এবং খুলনায় সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

২০০৫ সালে প্রশাসনে বিশেষ অবদানের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে তিনি জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কর্মকর্তা’ সম্মাননা লাভ করেন।

আমিনুল ইসলাম ২০২১ সালের ৩০ ডিসেম্বর যুগ্ম সচিব পদে অবসরে যান। সে সময় তিনি জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব হিসেবে কর্মরত ছিলেন। পরে অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালে তাকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা আমিনুল ইসলামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কুপতলা এলাকায়।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ

সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

জুলাই ২৯, ২০২৬
এনসিপি

হবিগঞ্জে ছাত্রদল-বিএনপির হামলায় ছাত্রশক্তির নেতা আলিফ চোখ হারানোর ঝুঁকিতে

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

জুলাই ২৯, ২০২৬

সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

জুলাই ২৯, ২০২৬

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: মিয়া গোলাম পরওয়ার

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version