বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ১১, ২০২৬
A A
চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ সংঘর্ষের পর সজিব চৌধুরী আকাশ (২৫) নামে এক যুবদলকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুপ্তখালী গ্রামের একটি টমেটো ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সজিব মীরসরাই উপজেলার আবুতোরব এলাকার শাহ আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডে তার নানার বাড়িতে বসবাস করছিলেন এবং স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে মুরাদপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতা আবদুল আলিম এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। ওই ঘটনার পর থেকেই সজিব নিখোঁজ ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

আরওপড়ুন

বিদ্যুতের দাম আবার বাড়ানোর পরিকল্পনা সরকারের, কত শতাংশ বৃদ্ধির প্রস্তাব

মিরপুরে মিলেমিশে চাঁদাবাজি, তালিকায় নাম যেসব নেতা ও পুলিশ কর্মকর্তার

পরদিন সকালে স্থানীয়রা সবজি ক্ষেতে সজিবের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদের সম্ভাব্য দুই প্রার্থীর বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

বিদ্যুতের দাম আবার বাড়ানোর পরিকল্পনা সরকারের, কত শতাংশ বৃদ্ধির প্রস্তাব
বাংলাদেশ

বিদ্যুতের দাম আবার বাড়ানোর পরিকল্পনা সরকারের, কত শতাংশ বৃদ্ধির প্রস্তাব

মে ৭, ২০২৬
মিরপুরে মিলেমিশে চাঁদাবাজি, তালিকায় নাম যেসব নেতা ও পুলিশ কর্মকর্তার
প্রধান সংবাদ

মিরপুরে মিলেমিশে চাঁদাবাজি, তালিকায় নাম যেসব নেতা ও পুলিশ কর্মকর্তার

মে ৭, ২০২৬
তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইলো বাংলাদেশ
বাংলাদেশ

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইলো বাংলাদেশ

মে ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিরপুরে মিলেমিশে চাঁদাবাজি, তালিকায় নাম যেসব নেতা ও পুলিশ কর্মকর্তার

মিরপুরে মিলেমিশে চাঁদাবাজি, তালিকায় নাম যেসব নেতা ও পুলিশ কর্মকর্তার

মে ৭, ২০২৬
তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইলো বাংলাদেশ

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইলো বাংলাদেশ

মে ৭, ২০২৬
টঙ্গীতে র‌্যাবের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

টঙ্গীতে র‌্যাবের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

মে ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০