শনিবার, জুন ২০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিআরইউ’র ইফতারে নজরুল ইসলাম

মার্চ ১২, ২০২৬
A A
সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Share on FacebookShare on Twitter

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের সততার সঙ্গে সত্য সংবাদ জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। বুধবার (১১ মার্চ) ঢাকার বিচারিক আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট নজরুল ইসলাম বিগত সময়ের স্মৃতিচারণ করে বলেন, যখন স্বৈরাচারী সরকার সবার কণ্ঠরোধ করার চেষ্টা করেছিল, তখন সাংবাদিকরাই জীবনের ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেছেন। আদালতে আইনজীবীদের প্রতিবাদের সাহস জুগিয়েছে সংবাদমাধ্যম। সাংবাদিকদের সাহসী ভূমিকার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএনপি সাংবাদিকদের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি। ফ্যাসিস্ট আমল থেকে কোর্ট রিপোর্টার্স ইউনিটির সদস্যরা যেভাবে সত্য প্রকাশে ভূমিকা রেখেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। জাতীয়তাবাদী আইনজীবী সমাজ সবসময় পেশাদার সাংবাদিকদের পাশে থাকবে বলে তিনি জানান।

আরওপড়ুন

জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন তার বক্তব্যে বিচারিক প্রক্রিয়ায় গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আদালতে ন্যায়বিচার হচ্ছে কি না, আসামিদের প্রতি আচরণ কেমন করা হচ্ছে এবং আইনজীবীরা যথাযথভাবে অংশ নিতে পারছেন কি না—তা দেশবাসী সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারে। সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে ঢাকা বারের শীর্ষ নেতৃবৃন্দসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা। এছাড়া সিআরইউ-এর প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব বিন শহিদ ও সাধারণ সম্পাদক মামুন খানসহ বিচার অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল
বাংলাদেশ

জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল

জুন ২০, ২০২৬
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ
বাংলাদেশ

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

জুন ২০, ২০২৬
ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু
বাংলাদেশ

ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

জুন ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’

যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’

জুন ২০, ২০২৬
ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা গ্রেপ্তার

ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা গ্রেপ্তার

জুন ২০, ২০২৬
বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, বিপাকে ভারত

বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, বিপাকে ভারত

জুন ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০