Friday, September 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন

March 13, 2026
A A
‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির নেতার বাড়িতে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে হামলার পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) সাইফুল্লাহ নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানায়।

ফেসবুক পোস্টে সাইফুল্লাহ লিখেছেন, ‘ইন্না-লিল্লাহ, সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা ও আগুন দিয়েছে। আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে।’ জানা গেছে, গত রবিবার (৮ মার্চ) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করার ঘটনার পর থেকেই তিনি আলোচনায় ছিলেন।

সেই রাতে রাহিদ খান পাভেল নামে দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ করার অভিযোগে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছিলেন সাইফুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তখন সাইফুল্লাহ ফেসবুকে লিখেছিলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি। শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি। লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।’

আক্রান্ত শিক্ষার্থী রাহিদ খান পাভেলের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসিব আল ইসলাম, মো. সাইফুল্লাহসহ কয়েকজন তাকে ইট, বেল্ট ও মোটরসাইকেলের লক দিয়ে নির্মমভাবে মারধর করেছেন। পাভেলের দাবি, তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং তাকে হলের সামনে ও শাহবাগ থানার ভেতর মারধর করা হয়েছে।

অন্যদিকে সাইফুল্লাহর দাবি, রাহিদ জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলাকারী ছিল এবং তাকে হল ও বিভাগ থেকে বয়কট করা হয়েছিল। সম্প্রতি সে আবারও ক্যাম্পাসে এসে সাবেক ছাত্রলীগারদের নিয়ে ইফতার মাহফিল ও পোস্টারিং করছিল। তাকে আটকের পর তল্লাশি করতে গেলে সে পাল্টা প্রতিক্রিয়া দেখায়, যার ফলে তাকে আটক করে থানায় দেওয়া হয়।

সাইফুল্লাহর বাড়িতে আগুনের এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকা ও তার গ্রামের বাড়িতে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। সাইফুল্লাহর সমর্থকরা একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে দেখছেন।

Related Posts

আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

September 18, 2026
বাংলাদেশ

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

September 18, 2026
বাংলাদেশ

গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতারক ভারতের সিদ্ধার্থ

September 18, 2026

হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন, কারণ কী

September 18, 2026

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version