Friday, September 18, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

অল্পের জন্য বেঁচে গেলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ

March 17, 2026
A A
অল্পের জন্য বেঁচে গেলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ

রংপুরের কাউনিয়া উপজেলার বেইলী ব্রিজ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ডা. আতিক মুজাহিদ আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এমপি আতিক মুজাহিদ ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথে কাউনিয়ার বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় এমপির ব্যবহৃত গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ডা. আতিক মুজাহিদ সামান্য আহত হলেও তাঁর গাড়িচালক গুরুতর আঘাত পেয়েছেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চালক সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আরওপড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন

ঘটনার বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এদিকে, নবনির্বাচিত এমপি ডা. আতিক মুজাহিদের শারীরিক অবস্থা নিয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁর অনুসারীরা জানিয়েছেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত এবং বিশ্রামে আছেন।

Related Posts

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

September 18, 2026
‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন
বাংলাদেশ

‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন

September 18, 2026
রাজশাহীতে ফ্ল্যাট থেকে নারীসহ পুলিশ কর্মকর্তা আটক
বাংলাদেশ

রাজশাহীতে ফ্ল্যাট থেকে নারীসহ পুলিশ কর্মকর্তা আটক

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

September 18, 2026
সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

September 18, 2026
সৌদিকে এফ-৩৫ দিতে রাজি ট্রাম্প, কেন এত শক্তিশালী এই যুদ্ধবিমান?

সৌদিকে এফ-৩৫ দিতে রাজি ট্রাম্প, কেন এত শক্তিশালী এই যুদ্ধবিমান?

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০