বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

যমুনা সেতুতে ৪৮ ঘণ্টায় যানবাহন পারাপারে রেকর্ড, টোল আদায় সাড়ে ৬ কোটি টাকা

মার্চ ১৮, ২০২৬
A A
যমুনা সেতুতে ৪৮ ঘণ্টায় যানবাহন পারাপারে রেকর্ড, টোল আদায় সাড়ে ৬ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

ঈদকে সামনে রেখে যমুনা সেতুতে গত ৪৮ ঘণ্টায় ৮২ হাজার ৬০১টি যানবাহন পারাপার করেছে। এ সময় মোট টোল আদায় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

রোববার (১৫ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত এই হিসাব পাওয়া গেছে।

পুলিশ জানায়, সোমবার বিকাল থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি। গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা থাকায় যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরওপড়ুন

হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস

ফের পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

সেতু কর্তৃপক্ষের তথ্যে জানা গেছে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে ঢাকামুখী ছিল ১৯ হাজার ৪৪৫টি, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গমুখী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা। একদিনেই মোট টোল আদায় দাঁড়ায় ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের চাপ বাড়ায় ৯ থেকে ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের জন্য দুই পাশে আলাদা বুথও রাখা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে চালু হওয়ার পর থেকেই সেতুটিতে নিয়মিত টোল আদায় করা হচ্ছে। বর্তমানে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন টোল সংগ্রহের দায়িত্বে রয়েছে।

সম্পর্কিত খবর

হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস
এনসিপি

হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস

জুলাই ২৯, ২০২৬
ফের পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন
জামায়াত

ফের পাবনায় বিএনপি-জামায়াত উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

জুলাই ২৮, ২০২৬
সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের
বাংলাদেশ

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

ভারতজুড়ে আন্দোলনকারী প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন

জুলাই ২৯, ২০২৬
বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

জুলাই ২৯, ২০২৬
অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

অভিযুক্ত ৪ জন সাবেক আ. লীগ এমপির ঘনিষ্ঠ, একজনকে দেখা গেছে বিএনপির মিছিলে

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০