Friday, September 18, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি’

March 18, 2026
A A
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর সাম্প্রতিক কিছু আচরণের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। বুধবার (১৮ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তাঁর কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি তার জন্য ক্ষমাপ্রার্থী।

নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, গত কয়েক দিনে তিনি রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং সহযোদ্ধাদের সঙ্গে আলোচনার সুযোগ পেয়েছেন। সেখান থেকে তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, প্রাপ্ত পরামর্শগুলো তিনি অত্যন্ত বিনয়ের সাথে গ্রহণ করছেন। এখন থেকে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

নিজের আত্মিক পরিবর্তনের কথা জানিয়ে এনসিপি নেতা বলেন, মঙ্গলবার দিবাগত রাতে ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে তিনি এক নতুন যাত্রার সূচনা করেছেন। তিনি সবার কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।

পোস্টের শেষাংশে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, “আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।” তাঁর এই নমনীয় অবস্থান রাজনৈতিক মহলে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

Related Posts

আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

September 18, 2026
বাংলাদেশ

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

September 18, 2026
বাংলাদেশ

গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতারক ভারতের সিদ্ধার্থ

September 18, 2026

হুতিদের নিয়ন্ত্রণে তেহরানের সহায়তা চেয়েছে চীন, কারণ কী

September 18, 2026

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version