বুধবার, জুন ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া: আসিফ নজরুল

জুলাই ১৬, ২০২৫
A A
বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া: আসিফ নজরুল
Share on FacebookShare on Twitter

মালয়েশিয়া সরকার এখন থেকে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এর আগে বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিতো মালয়েশিয়া সরকার। আইন উপদেষ্টা মঙ্গলবার রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য জানান।

আসিফ নজরুল জানান, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। এরমধ্যে শুধু বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল। এটি নিয়ে প্রবাসীদের অনেক ভোগান্তি হতো। গত মাসে আমি এবং লুৎফে সিদ্দিকী ভাই (প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত) একটি প্রতিনিধিদলসহ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করি। বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর তিনি দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন। অবশেষে এ বিষয়ে সুসংবাদটি নিশ্চিত করা হলো অফিশিয়াল সোর্স থেকে।’

তিনি মনে করেন, মাল্টিপল এন্ট্রি ভিসায় প্রবাসী কর্মীদের ভোগান্তি কমবে। ফেসবুক পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, গত ১০ জুলাই মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে একটি পত্রে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিদ্যমান সিঙ্গেল এন্ট্রি ভিসাকে বর্ধিত করে মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধায় উন্নীত করা হয়েছে। যেসব বাংলাদেশি কর্মী এটি জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা ও টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস ইস্যু করা হয়েছে তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় ভিসা নিজ থেকেই ইস্যু করা হবে।

এছাড়া মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে এই পত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে, যে সকল বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এবং পিএলকেএস বৈধ আছে, তারা নতুন মাল্টিপল এন্ট্রি ভিসা ছাড়াই মালয়েশিয়ায় আসা-যাওয়া করতে পারবেন।

সম্পর্কিত খবর

এনসিপি

সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

জুন ২৪, ২০২৬
বাংলাদেশ

চীনা নাগরিকের অভিযোগ: ২৪ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে স্ত্রী নিখোঁজ

জুন ২৪, ২০২৬
বাংলাদেশ

শ্রীমঙ্গলে হিমাগার না থাকায় ক্ষতির মুখে আনারসচাষিরা

জুন ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চেয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সামান্তা শারমীনকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক, উঠছে নানা প্রশ্ন

জুন ২৪, ২০২৬

ফেসবুক-টেলিগ্রামে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জুন ২৪, ২০২৬

মিটফোর্ড হাসপাতালে হামলা, প্রতিরোধের মুখে টয়লেটে আশ্রয় নিলেন জবি ছাত্রদল আহ্বায়ক

জুন ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version