রবিবার, জুন ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ঈদ বোনাস দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

মার্চ ২২, ২০২৬
A A
ঈদ বোনাস দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা
Share on FacebookShare on Twitter

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। ঈদের সালামি ও বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিহত সোহেল উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে সরাতৈল গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ধানক্ষেত থেকে সোহেল রানার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই নৃশংস ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

নিহতের মা রুবি খাতুন জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সোহেলের মোবাইলে বারবার ফোন আসছিল। তিনি বাধা দিলেও কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঈদ বোনাস দেবেন বলে ৪/৫ জন যুবক সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং রাতে সে আর বাড়ি ফেরেনি।

শনিবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও পরিবারকে খবর দেয়। নিহতের মায়ের দাবি, বিএনপি নেতা সাইফুল ইসলাম পরিকল্পিতভাবে তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে সাইফুল ছাড়াও যারা রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল, তারা সবাই সরাসরি জড়িত বলে তিনি উল্লেখ করেন।

অভিযুক্ত বিএনপি নেতা সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই আসাদুজ্জামান দাবি করেছেন, তার ভাই এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং শত্রুতাবশত তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। নিহতের স্বজন ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং এই নৃশংসতার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ঘরে ঘুমাতে গেলেন রাতে, সকালে রাস্তার পাশে মিললো রক্তাক্ত মরদেহ

জুন ১৪, ২০২৬
জামায়াত

অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান

জুন ১৪, ২০২৬
বাংলাদেশ

অপহরণের ৯ দিন পর খালে মিললো তরুণের অর্ধগলিত মরদেহ

জুন ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জনসংখ্যা ১ কোটিতে সীমাবদ্ধ রাখতে সুইজারল্যান্ডে আজ গণভোট

জুন ১৪, ২০২৬

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর, খুলশীর সেই ওসি প্রত্যাহার

জুন ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইরান

জুন ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version