রবিবার, জুন ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

রংপুরে স্বামীকে অণ্ডকোষ চেপে হত্যার পর ফাঁসিতে ঝুলালেন স্ত্রী

মার্চ ২৪, ২০২৬
A A
রংপুরে স্বামীকে অণ্ডকোষ চেপে হত্যার পর ফাঁসিতে ঝুলালেন স্ত্রী
Share on FacebookShare on Twitter

রংপুরের মিঠাপুকুরে এরশাদ মিয়া (৩২) নামে এক দিনমজুরকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার ৮নং চেংমারী ইউনিয়নের মোসলেম বাজার বড়বাড়ি এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় ওই দিনমজুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আছেমা বেগমকে আটক করা হয়েছে।

নিহত এরশাদ ওই গ্রামের মৃত ধিয়ান উদ্দিনের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ বছর আগে মিঠাপুকুরের ছড়ান বালুয়া এলাকার আছেমা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ ও বনিবনা ছিল না।

জানা গেছে, এরশাদের পাঁচ বছরের মেয়ে বাবার সঙ্গে থাকলেও আছেমা বেগম বেশির ভাগ সময় তার ভাইয়ের বাড়িতে থাকতেন। গত বুধবার রাতে আছেমা স্বামীর বাড়িতে আসার পর বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। বৃহস্পতিবার সকালে স্ত্রীর কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা গিয়ে ঘরের ভেতর এরশাদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরওপড়ুন

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা

বাংলাদেশে এসেই অখণ্ড ভারতের কথা বললেন নতুন ভারতীয় হাই কমিশনার!

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী জানান, এক মাস আগে এরশাদ তার স্ত্রী বাড়িতে না থাকার বিষয়ে তার কাছে অভিযোগ করেছিলেন এবং থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। ইউপি সদস্য আরও জানান, ঝগড়ার একপর্যায়ে স্ত্রী আছেমা স্বামীর অণ্ডকোষ চেপে ধরলে এরশাদের মৃত্যু হয় বলে তিনি স্থানীয়ভাবে জানতে পেরেছেন।

এদিকে নিহতের পাঁচ বছরের শিশু কন্যা সাদিয়া পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তার ভাষ্যমতে, তার মা আরও দুইজন লোকের সহায়তায় তার বাবাকে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে মরদেহটি ফাঁসিতে ঝুলিয়ে রাখেন। শিশুর এই বক্তব্য ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য শিগগিরই উদঘাটন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সম্পর্কিত খবর

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা
বাংলাদেশ

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা

জুন ১৩, ২০২৬
বাংলাদেশে এসেই অখণ্ড ভারতের কথা বললেন নতুন ভারতীয় হাই কমিশনার!
বাংলাদেশ

বাংলাদেশে এসেই অখণ্ড ভারতের কথা বললেন নতুন ভারতীয় হাই কমিশনার!

জুন ১৩, ২০২৬
প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের স্বস্তি-অস্বস্তির দোলাচল
বাংলাদেশ

প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের স্বস্তি-অস্বস্তির দোলাচল

জুন ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

জুন ১৩, ২০২৬
ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না: চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমির

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না: চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমির

জুন ১৩, ২০২৬
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা

জুন ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০