রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ডামুড্যায় মীমাংসার বৈঠকে বিএনপি কর্মীদের ওপর যুবলীগ নেতার নৃশংস হামলা

মার্চ ২৮, ২০২৬
A A
ডামুড্যায় মীমাংসার বৈঠকে বিএনপি কর্মীদের ওপর যুবলীগ নেতার নৃশংস হামলা
Share on FacebookShare on Twitter

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় রাজনৈতিক বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে বিএনপির ৬ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা শাওন ও তার সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

দীর্ঘদিন ধরে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ মীমাংসার উদ্যোগ নেন অভিযুক্ত শাওন ও তার সহযোগীরা। এরই ধারাবাহিকতায় নির্ধারিত দিনে বিএনপি সমর্থিত মালেক খানসহ কয়েকজন শাওনের বাড়িতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। শাওন ও রিফাতসহ একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

হামলার পর অভিযুক্ত শাওন নিজেই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যেখানে তিনি স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নাম উল্লেখ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ডামুড্যা থানার ওসি মো. রবিউল হক জানিয়েছেন, এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরওপড়ুন

কওমি মাদরাসায় শিশুদের ওপর অমানবিক নির্যাতন, সরকারের হস্তক্ষেপ জরুরি

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

এদিকে হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তার সহযোগীর বাড়িতে ভাঙচুর চালায়। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীর একটি টিমও সেখানে অবস্থান করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

কওমি মাদরাসায় শিশুদের ওপর অমানবিক নির্যাতন, সরকারের হস্তক্ষেপ জরুরি
বাংলাদেশ

কওমি মাদরাসায় শিশুদের ওপর অমানবিক নির্যাতন, সরকারের হস্তক্ষেপ জরুরি

জুলাই ২৬, ২০২৬
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
প্রধান সংবাদ

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

জুলাই ২৬, ২০২৬
সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ
আন্তর্জাতিক

সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

কওমি মাদরাসায় শিশুদের ওপর অমানবিক নির্যাতন, সরকারের হস্তক্ষেপ জরুরি

কওমি মাদরাসায় শিশুদের ওপর অমানবিক নির্যাতন, সরকারের হস্তক্ষেপ জরুরি

জুলাই ২৬, ২০২৬
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

জুলাই ২৬, ২০২৬
সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০