রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই করলেন বিএনপি নেতা

মার্চ ২৮, ২০২৬
A A
পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই করলেন বিএনপি নেতা
Share on FacebookShare on Twitter

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন মেঘারগাঁও রহিমার বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তবে ঘটনার মাত্র আড়াই ঘণ্টার মাথায় পুলিশ পুনরায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম আলী হোসেন, যিনি একটি মামলায় আদালতের রায়ে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে হাতকড়া পরানো হয়েছিল। কিন্তু তাকে নিয়ে ফেরার পথে পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা কমিটির সদস্য তাজুল ইসলামের নেতৃত্বে একদল লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এই সংঘর্ষে এসআই সাগরসহ তিন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পরপরই কোম্পানীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। এসময় আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা তাজুল ইসলামের দুই মেয়েসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশের কঠোর অবস্থান এবং চারপাশ থেকে ঘেরাওয়ের মুখে পড়ে রাত সাড়ে ১০টার দিকে ছিনিয়ে নেওয়া আসামি আলী হোসেন হাতকড়াসহ আত্মসমর্পণ করতে বাধ্য হন।

আরওপড়ুন

কওমি মাদরাসায় শিশুদের ওপর অমানবিক নির্যাতন, সরকারের হস্তক্ষেপ জরুরি

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উচ্ছৃঙ্খল জনতা মব সৃষ্টি করে পুলিশি কাজে বাধা দিলেও দ্রুত পদক্ষেপের কারণে আসামিকে পুনরায় আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১৯ মার্চ একই এলাকায় এক পাথরখেকো আসামিকে ধরতে গিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল, যাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সম্পর্কিত খবর

কওমি মাদরাসায় শিশুদের ওপর অমানবিক নির্যাতন, সরকারের হস্তক্ষেপ জরুরি
বাংলাদেশ

কওমি মাদরাসায় শিশুদের ওপর অমানবিক নির্যাতন, সরকারের হস্তক্ষেপ জরুরি

জুলাই ২৬, ২০২৬
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
প্রধান সংবাদ

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

জুলাই ২৬, ২০২৬
সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ
আন্তর্জাতিক

সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি

জুলাই ২৬, ২০২৬
সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

১৫ দিনের সংঘাতে ২০০ মার্কিন সেনা হত্যা দাবি ইরানের

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০