মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ইভিএম প্রকল্পে গচ্চা ৩৮২৫ কোটি টাকা

এপ্রিল ২, ২০২৬
A A
ইভিএম প্রকল্পে গচ্চা ৩৮২৫ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

দেড় লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়কে ঘিরে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে এসেছে দুটি গোয়েন্দা সংস্থার পৃথক প্রতিবেদনে। এতে দাবি করা হয়েছে, প্রকল্পটির নেপথ্যে সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘টাইগার আইটি’র প্রভাব ছিল। তবে এসব অভিযোগের পরও কার্যকর তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুরু থেকেই প্রকল্পটি অনিয়মের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। অনুমোদন, মূল্য নির্ধারণ, ক্রয় ও বাস্তবায়নের প্রতিটি ধাপে একটি প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ ছিল। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা ঘোষণা করলেও শেষ পর্যন্ত মাত্র ছয়টি আসনে এটি ব্যবহৃত হয়।

প্রতিটি ইভিএমের মূল্য ধরা হয় প্রায় ২ লাখ ৩৪ হাজার টাকা। সে হিসেবে মোট ব্যয় দাঁড়ায় ৩,৫১৫ কোটি টাকা। অথচ অডিট প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত বাজারমূল্য ছিল প্রায় ৩৪৩ কোটি টাকা। অর্থাৎ শুধু ক্রয় প্রক্রিয়াতেই প্রায় ৩,১৭২ কোটি টাকা অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে।

অডিটে আরও বলা হয়, ২০২১-২২ অর্থবছরে ইভিএমসহ বিভিন্ন খাতে প্রায় ১,১৯৫ কোটি টাকার অনিয়ম হয়েছে। প্রকল্প অনুমোদনের আগে কোনো বাস্তবসম্মত সমীক্ষা করা হয়নি এবং সীমিত একটি গোষ্ঠীর সিদ্ধান্তই প্রাধান্য পেয়েছে।

এ প্রকল্পের সঙ্গে জড়িত হিসেবে কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ‘টাইগার আইটি’র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও উঠে এসেছে।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এত বড় প্রকল্পে ইভিএম সংরক্ষণ, পরিবহন বা মেরামতের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। বর্তমানে দেড় লাখ মেশিনের মধ্যে সচল রয়েছে মাত্র ৪০ হাজার। বাকিগুলোর মধ্যে অনেকগুলো অকেজো এবং বড় অংশ মেরামতযোগ্য অবস্থায় পড়ে আছে।

পরবর্তীতে মেশিনগুলো মেরামতের জন্য বিপুল অর্থের প্রস্তাব দেওয়া হলেও তা অনুমোদন পায়নি। ফলে প্রকল্পটি এখন প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

বর্তমান নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনও একই সুপারিশ করেছে। এতে প্রায় ৩,৮২৫ কোটি টাকার প্রকল্পটি কার্যত ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে বড় প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর

জুলাই ২৮, ২০২৬
এনসিপি

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ২৭, ২০২৬
বাংলাদেশ

বিএনপি নেতার কার্যালয়ে পেটানো হচ্ছিল যুবককে, নিষেধ করায় মারধরে দাদার মৃত্যু

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ আযমীর

জুলাই ২৮, ২০২৬

রাবি ছাত্রদল নেতা শাফিনের আশ্রয়ে আবার সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডাররা

জুলাই ২৮, ২০২৬

আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version