রবিবার, জুলাই ২৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

নারায়ণগঞ্জে যুবদল ও ছাত্রদলের মধ্যে তুমুল সংঘর্ষ

এপ্রিল ৬, ২০২৬
A A
নারায়ণগঞ্জে যুবদল ও ছাত্রদলের মধ্যে তুমুল সংঘর্ষ
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের যৌথ অভিযানের সময় এই সংঘাতের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়।

অভিযান চলাকালে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুল ইসলামের ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজের নেতৃত্বে একদল কর্মী মহড়া দিলে বিপরীত পক্ষ তাদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ হওয়া জায়গার দখল ও চাঁদা আদায়কে কেন্দ্র করে মূলত এই বিরোধ। সংঘর্ষে যুবদলের তামিম নামের এক কর্মী বেধড়ক মারপিটের শিকার হয়েছেন।

স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতাদের দাবি, গণ-অভ্যুত্থানের পর থেকে মহাসড়কের দুই পাশের ৫ শতাধিক দোকান থেকে একপক্ষ চাঁদা আদায় করে আসছিল। উচ্ছেদ অভিযানের পর অন্য একটি পক্ষ সেই খালি জায়গা দখল করে নতুন করে দোকান বসানোর চেষ্টা করলে বিরোধ চরম আকার ধারণ করে। উচ্ছেদস্থলে আধিপত্য বিস্তার নিয়ে একাধিক গ্রুপের মধ্যে এই উত্তেজনা বিরাজ করছে।

আরওপড়ুন

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানিয়েছেন, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে কেউ পুনরায় স্থাপনা গড়ার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে শিমরাইল মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত খবর

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার
বিএনপি

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬
এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
অন্যান্য

এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জুলাই ২৫, ২০২৬
ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

জুলাই ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬
‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০