সোমবার, জুলাই ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘ছাত্রলীগের সাবেক সভাপতি আমার ছেলেকে গলাটিপে ধরেছিল, তার সর্বোচ্চ শাস্তি হলো না’

এপ্রিল ১০, ২০২৬
A A
‘ছাত্রলীগের সাবেক সভাপতি আমার ছেলেকে গলাটিপে ধরেছিল, তার সর্বোচ্চ শাস্তি হলো না’
Share on FacebookShare on Twitter

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, এই হত্যাকাণ্ডে মাত্র দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যা তার কাছে যথেষ্ট নয়। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়া তার ছেলেকে গলাটিপে ধরেছিল, অথচ তার সর্বোচ্চ শাস্তি হয়নি। তার মতে, আরও কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল এবং আরও আসামির ফাঁসি হওয়া দরকার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রায় ঘোষণার পর রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর এলাকার নিজ বাড়িতে তিনি এসব প্রতিক্রিয়া জানান।

আরওপড়ুন

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট, জনবল নিয়োগ হয়নি এখনো

তিনি আরও দাবি করেন, অনেক আসামি পালিয়ে গেছে এবং বড় অপরাধীদের এড়িয়ে যাওয়া হয়েছে। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের রক্ষা করে ছোটদের শাস্তি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

আবু সাঈদের মা মনোয়ারা বেগমও রায়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এই রায়ে তার মন শান্ত হয়নি এবং তিনি আরও কঠোর শাস্তি প্রত্যাশা করেন। তার ভাষায়, তার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, তাই সকল দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, আবু সাঈদকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, তাই পরিবারের প্রতিক্রিয়া স্বাভাবিক। তিনি জানান, ঘটনার সময় তিনি বিশ্ববিদ্যালয়ে না থাকায় বিস্তারিত মন্তব্য করতে পারছেন না। তবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দেওয়া রায়কে তিনি প্রত্যাশিত বলে মনে করেন, যদিও রায়ের ধরন নিয়ে কিছু প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর তৎকালীন সরকার যথাযথ আইনি পদক্ষেপ নেয়নি। দীর্ঘদিন ধরে দ্রুত ও স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার যে দাবি ছিল, এই রায় তারই ফল।

সম্পর্কিত খবর

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাংলাদেশ

শাপলা চত্বর মামলায় পলাতক হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই ২৭, ২০২৬
জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট, জনবল নিয়োগ হয়নি এখনো
বাংলাদেশ

জুলাই জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট, জনবল নিয়োগ হয়নি এখনো

জুলাই ২৭, ২০২৬
স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের খবরে সিইসির কপালে ভাঁজ
বাংলাদেশ

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ আপাতত স্থগিত

জুলাই ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • দেবিদ্বারে শিশু পেটানো ভাইরাল মাদরাসা শিক্ষকের পরিচয় মিলল, দ্রুত গ্রেপ্তারের দাবি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

প্রশ্নফাঁস ঠেকাতে মোদির টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানী

জুলাই ২৭, ২০২৬
মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

জুলাই ২৭, ২০২৬
সোনারগাঁয়ে সাবেক বিএনপি কর্মীকে বাড়িতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে সাবেক বিএনপি কর্মীকে বাড়িতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০