বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

খুন করে সংসদে গেলে জনগণের উপকার হয় না: ডা. শফিকুর রহমান

এপ্রিল ১২, ২০২৬
A A
খুন করে সংসদে গেলে জনগণের উপকার হয় না: ডা. শফিকুর রহমান
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি অভিযোগ করেন, সরকার অন্যায় ও দমন-পীড়নের মাধ্যমে জনগণকে অপমান করেছে। তবে এই অপমানের জবাব সহিংসতার মাধ্যমে নয়, বরং কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করা হবে বলেও তিনি জানান।

শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন এক জামায়াত নেতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার শেরপুর-৩ আসনের নির্বাচনের দিন প্রতিপক্ষের হামলায় আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম (৭৮)। বর্তমানে তিনি মাথায় আঘাত নিয়ে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো ধরনের আপস করা হবে না। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তারা এক চুলও ছাড় দেবেন না এবং প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছেন।

পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, যারা সহিংসতা বা মানুষের জীবননাশের মাধ্যমে সংসদে যেতে চায়, তারা জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করতে পারে না। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব হওয়া উচিত মানুষের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হলো সুষ্ঠু নির্বাচন। ভবিষ্যতে যেন কোনো নির্বাচনে সহিংসতা না ঘটে এবং কোনো পরিবার যেন প্রিয়জন হারানোর বেদনায় না ভোগে—সে আহ্বান জানান তিনি। আদর্শের ভিত্তিতে রাজনীতি করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, হাত বা অস্ত্রের লড়াই নয়, নীতির লড়াই হওয়া উচিত।

আরওপড়ুন

ইসলামী ব্যাংক থেকে আমানত তুলে নেয়ার হুঁশিয়ারি গ্রাহকদের

ইসলামী ব্যাংক উদ্ধারে নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির

৯ এপ্রিল অনুষ্ঠিত শেরপুর ও বগুড়া-সংক্রান্ত নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, উভয় জায়গায়ই ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও সহিংসতা ঘটেছে। বিশেষ করে শেরপুর-৩ আসনে সহিংসতার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন তিনি।

হাসপাতালে আগমনের সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান, জেলা জামায়াতের আমির আবদুল করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সম্পর্কিত খবর

ইসলামী ব্যাংক থেকে আমানত তুলে নেয়ার হুঁশিয়ারি গ্রাহকদের
প্রধান সংবাদ

ইসলামী ব্যাংক থেকে আমানত তুলে নেয়ার হুঁশিয়ারি গ্রাহকদের

জুন ৪, ২০২৬
ইসলামী ব্যাংক উদ্ধারে নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামায়াত

ইসলামী ব্যাংক উদ্ধারে নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির

জুন ৪, ২০২৬
সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা
জামায়াত

সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

জুন ৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • দীপেন দেওয়ানের পদত্যাগের পর সর্ব মিত্র চাকমার পোস্ট

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার

জুন ৪, ২০২৬
এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

জুন ৪, ২০২৬
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে: সাত ঘণ্টা ফোন বন্ধ

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার রঞ্জন চন্দ্র সম্পর্কে যা জানা গেল

জুন ৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০