বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে: শিশির মনির

এপ্রিল ১৪, ২০২৬
A A
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে: শিশির মনির
Share on FacebookShare on Twitter

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে আইনগত অসঙ্গতি রয়েছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির।

সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনসহ অন্যান্য নেতারা।

শিশির মনির বলেন, গুম ও মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ বাতিল বিষয়ে সরকারের দেওয়া ব্যাখ্যা আইনগতভাবে সঠিক নয়। তার মতে, গুমের সংজ্ঞা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সঙ্গে পুরোপুরি এক নয়। তিনি ব্যাখ্যা করেন, আন্তর্জাতিক আইনে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করতে হলে তা ব্যাপক ও পরিকল্পিত হতে হয়, কিন্তু পৃথক কোনো ঘটনার ক্ষেত্রে সেই সংজ্ঞা প্রযোজ্য নয়।

আরওপড়ুন

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

তিনি আরও দাবি করেন, মানবাধিকার কমিশন আইনে তদন্ত, সময়সীমা ও ক্ষতিপূরণ সংক্রান্ত কোনো বিধান নেই—সরকারের এমন বক্তব্যও ভুল। সংশ্লিষ্ট আইনে এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলে তিনি জানান।

গণভোট অধ্যাদেশ প্রসঙ্গে শিশির মনির বলেন, সরকার নিজেই এটিকে কার্যকর হিসেবে স্বীকৃতি দিয়েছে, তাই এর বাস্তবায়নের দায়ও সরকারের ওপর বর্তায়।

বিচারকদের শোকজ নোটিশ নিয়ে তিনি বলেন, যে আইনের আওতায় নোটিশ দেওয়া হয়েছে, তা ইতোমধ্যে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছে। ফলে সেই আইনের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ আইনসম্মত নয়।

অন্যদিকে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে সংশোধনের মাধ্যমে পূর্বের মালিকদের কাছে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বেশিরভাগই সংসদে পাস হলেও কিছু বাতিল ও কিছু উপস্থাপন না করায় ল্যাপস হয়েছে। গুরুত্বপূর্ণ সংস্কার সংক্রান্ত কয়েকটি অধ্যাদেশ বাতিল বা ল্যাপস হওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, বিশেষ কমিটির আলোচনায় মতবিরোধ থাকা সত্ত্বেও তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি এবং বিরোধী দলের মতামত উপেক্ষা করা হয়েছে। সংসদে কথা বলার সুযোগ না পাওয়ায় তারা ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কামাল হোসাইন এমপি, জয়নুল আবেদীন এমপি, জাহিদুর রহমান, মেজর (অব.) আখতারুজ্জামান এবং সাংবাদিক ওলিউল্লাহ নোমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার
বিএনপি

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার
জামায়াত

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০