Sunday, November 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি

জুলাই সনদের খসড়া আইনি বাধ্যবাধকতাহীন একটি দুর্বল উপস্থাপনা: ইসলামী আন্দোলন

July 29, 2025
A A

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জুলাই সনদের খসড়া পড়ে এটাকে পতিত স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনি বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে মনে হয়েছে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে খসড়া জুলাই সনদের ব্যাপারে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, খসড়ায় একবারের জন্যও পতিত ফ্যাসিবাদের মূল হোতা ও অশুভ চক্রের প্রধান শেখ হাসিনার নাম উল্লেখ করা হয় নাই, অথচ পুরো ফ্যাসিবাদ তারই নেতৃত্বে নৃশংসতা চালিয়েছে। সাম্প্রতিক একাধিক প্রমাণিত ফোনালাপে শেখ হাসিনাকে সরাসরি হত্যার নির্দেশ দিতে শোনা গেছে। তারপরেও জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকা মেনে নেয়া যায় না। একই সাথে জুলাই সনদে পতিত ফ্যাসিবাদকে গৎবাঁধা শব্দে ব্যক্ত করা হয়েছে। ফলে পতিত ফ্যাসিবাদের নির্মমতা,নৃশংসতা ও বিভীষিকাময় দুঃশাসনের চিত্র খসড়া সনদে নাই।

ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, জুলাই সনদের ক্ষেত্রে প্রধান চাওয়া ছিলো, এর আইনী মর্যাদা ও বাধ্যবাধকতা। কিন্তু খসড়া সনদে এই সম্পর্কে কিছুই বলা হয় নাই। ফলে এই সনদের আদতে কোন তাৎপর্য আছে বলে মনে হয় না।

অঙ্গীকারনামা ৭ এ যথাযোগ্য স্বীকৃতি দেয়ার অঙ্গীকার করার কথা বলা হয়েছে। এখানে “যথাযোগ্য” শব্দটি আপেক্ষিক। যে যার মতো করে এর মর্যাদা ও তাৎপর্য নির্ধারণ করবে। অথচ জুলাইয়ের তাৎপর্য আপেক্ষিক না বরং রক্ত রঞ্জিত বাস্তবতা।

তিনি বলেন, সনদের কোথাও অংশগ্রহণকারীদের মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কোনো আইনি সুরক্ষা রাখা হয় নাই। ফলে অভ্যুত্থানের নায়কদের নিরাপত্তা দীর্ঘমেয়াদে বিপদে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। অংশ নেয়া শক্তি ও পক্ষের উল্লেখ নাই। মাদ্রাসা শিক্ষার্থীদের উল্লেখ নাই। ফ্যাসিবাদের দোসরদের সম্পর্কেও সনদের খসড়া নিশ্চুপ। এর ফলে স্বৈরাচারের দোসরদের রাজনীতিতে পুনর্বাসন সহজ হবে।

ইউনুছ আহমাদ বলেন, বাংলাদেশ যে দেড় দশক স্বৈরতন্ত্রের জাঁতাকলে পিষ্ট হলো তার প্রধান দায় ভারতের। অথচ জুলাই সনদে ভারত নিয়ে রহস্যজনক নিরবতা লক্ষ করা যাচ্ছে। সামগ্রিকভাবে খসড়া সনদ খুবই দুর্বল প্রকৃতির হয়েছে। এবং আইনি বাধ্যবাধকতাসহ অপরিহার্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। একইসাথে পতিত স্বৈরাচারের অপকর্মের চিত্রায়ণে ব্যর্থতা ফুটে উঠেছে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, দফতর সম্পাদক, মাওলানা লোকমান হোসেন জাফরী, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, মাওলানা এবিএম জাকারিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী প্রমুখ।

Related Posts

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা
জামায়াত

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

November 22, 2026
আওয়ামী লীগ

আওয়ামী ফ্যাসিস্টদের কর্মকাণ্ড সব সীমা ছাড়িয়েছে: মিয়া গোলাম পরওয়ার

November 22, 2026
জামায়াত

প্রবাসে থেকেও ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে : অস্ট্রেলিয়ায় জামায়াত আমির

November 22, 2026

সপ্তাহের সেরা

  • প্রতিশোধ ও বদলার নেশায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা শেখ হাসিনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাংকের চোখে ‘পলাতক’ অবস্থায় বিসিএস ক্যাডারে যোগ দিলেন শেখ হাসিনার নাতনি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জন

November 22, 2026

ধর্মীয় পরিচয়ে মুসলিমদের বহিষ্কারের অভিযোগ, ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার আহ্বান

November 22, 2026

ঘুম থেকে উঠে দেখি চারপাশে আগুন জ্বলছে: সাদিক কায়েমের বাবা

November 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version