বুধবার, জুন ১৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন দিল মালয়েশিয়া

এপ্রিল ১৮, ২০২৬
A A
পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় ৮,৬৭২টি অননুমোদিত কোরআন সমুদ্রে বিসর্জন দিল মালয়েশিয়া
Share on FacebookShare on Twitter

পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। ধর্মীয় বিধান মেনে অননুমোদিত ও ত্রুটিপূর্ণ ৮,৬৭২টি কোরআনের কপি গভীর সমুদ্রে বিসর্জন দেওয়া হয়েছে। শুক্রবার পোর্ট ক্ল্যাং উপকূলের অদূরে জাহাজ থেকে এসব কপি নির্ধারিত পদ্ধতিতে নিমজ্জিত করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) জানায়, ‘অপারেশন মুলিয়া’ বা ‘অপস মুলিয়া’র আওতায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় ১,৭৫৮টি স্থানে তল্লাশি চালিয়ে ৬,৬২০টি অননুমোদিত কোরআনের কপি জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৭৮ হাজার রিঙ্গিত।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে জানান, কোরআনের প্রতিটি অক্ষর ও হরকত অত্যন্ত স্পর্শকাতর এবং সামান্য ভুলও এর অর্থ পরিবর্তন করে দিতে পারে। মুদ্রণ ত্রুটি বা অনুমোদনহীন কপি বাজারজাত করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে ৪৪টি তদন্ত শুরু হয়েছে।

মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, নজরদারি কেবল মুদ্রিত কোরআনেই সীমাবদ্ধ থাকবে না। অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হওয়া ডিজিটাল এবং অডিও সংস্করণের ক্ষেত্রেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রযুক্তির অপব্যবহার করে ভুল সংস্করণ ছড়ানো রোধে বিশেষজ্ঞরা নিয়মিত অনলাইন মাধ্যমগুলো পর্যবেক্ষণ করছেন।

আরওপড়ুন

হিজবুল্লাহ দমনে সিরিয়ার প্রেসিডেন্টকে দায়িত্ব নেওয়ার পরামর্শ ট্রাম্পের

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

ধর্মীয় বিধান অনুযায়ী ত্রুটিপূর্ণ কপিগুলো প্রথমে পুড়িয়ে ছাই করা হয় এবং পরে সেই ভস্ম ব্যবহার করে ১.৫ টনের সংকুচিত ব্লক তৈরি করা হয়। এই ব্লকগুলোই গভীর সমুদ্রে বিসর্জন দেওয়া হয়, যা মালয়েশিয়ায় পবিত্র ধর্মগ্রন্থের মর্যাদা রক্ষার একটি স্বীকৃত ও সম্মানজনক পদ্ধতি। বিসর্জন দেওয়া এই কপিগুলোর মোট মূল্য প্রায় ২৭ লক্ষ রিঙ্গিত।

জনসচেতনতা বাড়াতে সরকার ‘জম এক্সচেঞ্জ আল-কোরআন’ (JEQ) কর্মসূচিও অব্যাহত রেখেছে। ২০২৩ সালে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় এখন পর্যন্ত দেশজুড়ে ৭৬ হাজারের বেশি পুরনো বা অননুমোদিত কোরআনের পরিবর্তে অনুমোদিত নতুন কপি বিতরণ করা হয়েছে। কোরআনের পবিত্রতা রক্ষায় মালয়েশিয়ার এই বিশাল উদ্যোগ দেশটির ‘বুক অফ রেকর্ডস’-এ স্থান করে নিয়েছে।

সম্পর্কিত খবর

হিজবুল্লাহ দমনে সিরিয়ার প্রেসিডেন্টকে দায়িত্ব নেওয়ার পরামর্শ ট্রাম্পের
আন্তর্জাতিক

হিজবুল্লাহ দমনে সিরিয়ার প্রেসিডেন্টকে দায়িত্ব নেওয়ার পরামর্শ ট্রাম্পের

জুন ১৭, ২০২৬
ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

জুন ১৬, ২০২৬
রাজনৈতিক উত্তাপের মাঝে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করল ইরান
আন্তর্জাতিক

রাজনৈতিক উত্তাপের মাঝে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করল ইরান

জুন ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • তহবিল ‘ফাঁকা’, ইসলামী ব্যাংকের চেক অন্যরাও নিচ্ছে না

    0 shares
    Share 0 Tweet 0
  • যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান, পালালেন ছাত্রদল নেতা

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান, পালালেন ছাত্রদল নেতা

জুন ১৭, ২০২৬
হিজবুল্লাহ দমনে সিরিয়ার প্রেসিডেন্টকে দায়িত্ব নেওয়ার পরামর্শ ট্রাম্পের

হিজবুল্লাহ দমনে সিরিয়ার প্রেসিডেন্টকে দায়িত্ব নেওয়ার পরামর্শ ট্রাম্পের

জুন ১৭, ২০২৬
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

জুন ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০