রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

২০ বছর পর পৈতৃক ভিটা বাগবাড়ী যাচ্ছেন প্রধানমন্ত্রী

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
এপ্রিল ১৯, ২০২৬
A A
২০ বছর পর পৈতৃক ভিটা বাগবাড়ী যাচ্ছেন প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামসহ আশপাশের এলাকায় এখন উৎসবের আবহ বিরাজ করছে। প্রায় দুই দশক পর আগামী সোমবার পৈতৃক ভিটায় ফিরছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে উত্তরবঙ্গের এ জনপদে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এ উপলক্ষে জিয়া পরিবারের আদি নিবাস ‘জিয়াবাড়ি’ সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরেশোরে চলছে।

প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তিনি। ‘ঘরের ছেলে’ প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন—এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জেলাজুড়ে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে।

দিনব্যাপী সফরে তিনি বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষণ দেবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোর ৬টায় ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে তিনি সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতি ভবন এবং ‘ই-বেলবন্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন।

এরপর বেলা সাড়ে ১১টায় পৌর ভবনে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন শেষে তিনি গাবতলীর বাগবাড়ীর উদ্দেশে রওনা দেবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন। পরে নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পৈতৃক বাড়ি ‘জিয়াবাড়ি’ পরিদর্শনে যাবেন।

বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যায় ঢাকার পথে রওনা হয়ে পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।

এদিকে দীর্ঘ ২০ বছর পর পৈতৃক বাড়িতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বাগবাড়ী গ্রামের বাসিন্দারা এটিকে গর্বের বিষয় হিসেবে দেখছেন। কেউ বলছেন, ছোটবেলা থেকে দেখা মানুষ আজ প্রধানমন্ত্রী হয়ে গ্রামে ফিরছেন—এটি তাদের জন্য বিশেষ আনন্দের। আবার কেউ বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর তাকে কাছ থেকে দেখার সুযোগ মিলবে।

শহরের ব্যবসায়ীরাও এ সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের আশা, এর মাধ্যমে জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নতুন প্রকল্প ঘোষণার ফলে ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে এবং কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীরাও প্রস্তুত।

আরওপড়ুন

হামলার ভিডিও ফুটেজে ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি সামনের সারিতে স্পষ্ট হলেও মামলায় নাম নেই

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

এরই মধ্যে সড়ক সংস্কার, ডিভাইডার রং, বাতি পরীক্ষা, আবর্জনা অপসারণসহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্কিট হাউস পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। যানজট নিয়ন্ত্রণে পুলিশও সক্রিয় রয়েছে।

আলতাফুন্নেছা খেলার মাঠে বিকাল ৪টার জনসভা উপলক্ষে দ্রুতগতিতে প্রস্তুতি চলছে। দলীয় নেতারা বলছেন, জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়াতেই এ জনসভা আয়োজন করা হয়েছে।

বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর এ সফর এলাকার মানুষের জন্য আবেগঘন একটি ঘটনা। ‘ঘরের ছেলে’ আজ দেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন—এটি শুধু রাজনৈতিক নয়, স্থানীয়দের জন্য গর্বের বিষয়।

সম্পর্কিত খবর

হামলার ভিডিও ফুটেজে ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি সামনের সারিতে স্পষ্ট হলেও মামলায় নাম নেই
বাংলাদেশ

হামলার ভিডিও ফুটেজে ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি সামনের সারিতে স্পষ্ট হলেও মামলায় নাম নেই

এপ্রিল ১৯, ২০২৬
বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০
বাংলাদেশ

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

এপ্রিল ১৯, ২০২৬
দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০
বাংলাদেশ

দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

এপ্রিল ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হামলার ভিডিও ফুটেজে ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি সামনের সারিতে স্পষ্ট হলেও মামলায় নাম নেই

হামলার ভিডিও ফুটেজে ছাত্রদল নেতাকর্মীদের উপস্থিতি সামনের সারিতে স্পষ্ট হলেও মামলায় নাম নেই

এপ্রিল ১৯, ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

এপ্রিল ১৯, ২০২৬
বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০