সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

বিরোধী দল থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন যারা

- তুর্জ খান
এপ্রিল ২০, ২০২৬
A A
বিরোধী দল থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন যারা
Share on FacebookShare on Twitter

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট তাদের প্রাপ্ত ৭৭ আসনের বিপরীতে মোট ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। এর মধ্যে এককভাবে ৬৮টি আসনের বিপরীতে জামায়াতে ইসলামী ১২টি আসন পাওয়ার কথা থাকলেও তারা ৯টি আসন গ্রহণ করছে। বাকি ৩টি আসন জোটের শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। শরিক দলগুলোর মধ্যে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস একটি করে আসন পাবে।

জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত তালিকায় থাকা ৯ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এবং আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি। এ ছাড়াও অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম ও বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদের নাম রাখা হয়েছে। বিশেষ সম্মাননা হিসেবে জুলাই বিপ্লবের শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

জোটের শরিকদের মধ্যে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান, এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিমের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বতন্ত্রভাবে পাওয়া ৬টি আসনের বিপরীতে আরও একটি সংরক্ষিত নারী আসন পাবে, যেখানে দলটির যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

মনোনয়ন প্রক্রিয়া প্রসঙ্গে দলীয় সূত্র জানিয়েছে, এবার যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত কঠোর যাচাই-বাছাই করা হয়েছে এবং কোনো বিশেষ কোটা রাখা হয়নি। এর ফলে দলীয় আমিরের স্ত্রী সাবেক এমপি হওয়া সত্ত্বেও এবার তালিকা থেকে বাদ পড়েছেন। একইভাবে মীর কাসেম আলীর মেয়ে সুমাইয়ার নাম বিবেচনায় থাকলেও তাঁর ভাই বর্তমানে সংসদ সদস্য থাকায় পরিবারের একাধিক সদস্যকে সুযোগ না দেওয়ার নীতিগত সিদ্ধান্তে তাঁকে বাদ দেওয়া হয়েছে। ২০ এপ্রিল এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

আ.লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

এপ্রিল ২০, ২০২৬
বাংলাদেশ

আদালতের রায় অমান্য করে অধ্যক্ষকে টেনে-হিঁচড়ে বের করলেন বিএনপি নেতারা

এপ্রিল ২০, ২০২৬
আওয়ামী লীগ

গোপালগঞ্জে বিএনপির টিকিট পেতে আ.লীগ নেত্রীর দৌড়ঝাঁপ

এপ্রিল ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আন্তর্জাতিক বিনিয়োগের স্বর্গ কাঁপিয়ে দিয়েছে ইরান

এপ্রিল ২০, ২০২৬

আ.লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

এপ্রিল ২০, ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনায়ও স্থিতিশীল ইউয়ান, ডলারের বিপরীতে শক্ত অবস্থান

এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version