বুধবার, এপ্রিল ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ঐতিহাসিক বিল পাস, ‘নিষিদ্ধ’ হতে চলেছে ধূমপান

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
এপ্রিল ২২, ২০২৬
A A
যুক্তরাজ্যে ঐতিহাসিক বিল পাস, ‘নিষিদ্ধ’ হতে চলেছে ধূমপান
Share on FacebookShare on Twitter

যুক্তরাজ্যের সংসদে ঐতিহাসিক ‘তামাক ও ভেপ বিল’ পাস হয়েছে, যার মাধ্যমে ১৭ বছর বা তার কম বয়সীদের জন্য সিগারেট কেনা আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পার্লামেন্টের উভয় কক্ষ—কমন্স ও লর্ডস—আইনটির চূড়ান্ত খসড়ায় সম্মতি দিয়েছে।

নতুন আইনে বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কোনো ব্যক্তির কাছে তামাকজাত পণ্য বিক্রি করা বেআইনি হবে। এর লক্ষ্য একটি ধূমপানমুক্ত প্রজন্ম গড়ে তোলা। রাজকীয় অনুমোদন পেলে তামাক, ভেপিং ও নিকোটিন পণ্যের স্বাদ ও প্যাকেজিং নিয়ন্ত্রণে নতুন ক্ষমতা পাবে সরকার।

যুক্তরাজ্যে প্রতিরোধযোগ্য মৃত্যু, পঙ্গুত্ব ও নানা রোগের অন্যতম প্রধান কারণ ধূমপান। এই ঝুঁকি কমাতে সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই আইনটি আনা হয়েছে।

আরওপড়ুন

সড়কপথে যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া: বাড়তে পারে সামরিক সমন্বয়

ইরান যুদ্ধের প্রভাবে কমেছে মার্কিন মিসাইল মজুদ, বাড়ছে ঝুঁকি

আইন অনুযায়ী, শিশু বহনকারী গাড়ি, খেলার মাঠ, স্কুলের বাইরে এবং হাসপাতাল এলাকায় ভেপিং নিষিদ্ধ করা হবে। তবে যারা ধূমপান ছাড়ার চেষ্টা করছেন, তাদের জন্য হাসপাতালের বাইরে ভেপিংয়ের সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে পাবের বাগান, সমুদ্রসৈকত ও ব্যক্তিগত উন্মুক্ত স্থানে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। নিজ বাড়িতে ধূমপান ও ভেপিং আগের মতোই চালিয়ে যাওয়া যাবে।

স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই পদক্ষেপকে জাতির স্বাস্থ্যের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, “চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম—এই সংস্কার বহু প্রাণ বাঁচাবে, এনএইচএসের ওপর চাপ কমাবে এবং একটি সুস্থ ব্রিটেন গড়ে তুলবে।”

এদিকে, লর্ডসভায় স্বাস্থ্যমন্ত্রী ব্যারনেস মেরন বলেন, “এটি এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য উদ্যোগ। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই—এটি জীবন বাঁচাবে।”

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

সড়কপথে যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া: বাড়তে পারে সামরিক সমন্বয়

এপ্রিল ২২, ২০২৬
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে কমেছে মার্কিন মিসাইল মজুদ, বাড়ছে ঝুঁকি

এপ্রিল ২২, ২০২৬
আন্তর্জাতিক

ব্রিটেন–ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি: নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কায় রাশিয়ার সতর্কতা

এপ্রিল ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • সংরক্ষিত ৩৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চট্টগ্রাম সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী

এপ্রিল ২২, ২০২৬
‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত, একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর

‘কমিটমেন্ট’ ঠিক রেখেছে জামায়াত, একসঙ্গে কাজ করার প্রত্যাশা মিতুর

এপ্রিল ২২, ২০২৬
নির্বাচনি প্রচারণা নিয়ে দল ও প্রার্থীদের ইসির নতুন নির্দেশনা

আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০