সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

তুর্জ খান - তুর্জ খান
এপ্রিল ২৭, ২০২৬
A A
সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের সন্দ্বীপের মগধরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে মগধরা ৫ নং ওয়ার্ডের পেলিশ্যার বাজারের পূর্ব দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত সজীব আহমেদ ওই ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মাথায় ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেলিশ্যার বাজার থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী সজীবের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন সজীব দাবি করেছেন, জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর কারণে তাঁকে বেশ কিছুদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। হামলার সময় তিনি আকবর ও আলভি নামে দুইজনকে চিনতে পেরেছেন বলে দাবি করেছেন, যারা স্থানীয় যুবদল ও ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আলভি হামলার কথা অস্বীকার করে দাবি করেছেন, ঘটনার সময় তিনি সজীবের ভাইয়ের সাথেই অন্য স্থানে ছিলেন। মগধরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম জানিয়েছেন, দলীয়ভাবে তাঁরা এই হামলার দায় নিচ্ছেন না এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। সন্দ্বীপে শান্তির রাজনীতি বজায় রাখতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

আরওপড়ুন

৪৩ ঘণ্টার ব্যবধানে দুই বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

আগাম জামিন পেলেন আমির হামজা

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দীন সিকদার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

৪৩ ঘণ্টার ব্যবধানে দুই বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
বাংলাদেশ

৪৩ ঘণ্টার ব্যবধানে দুই বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

এপ্রিল ২৭, ২০২৬
আগাম জামিন পেলেন আমির হামজা
বাংলাদেশ

আগাম জামিন পেলেন আমির হামজা

এপ্রিল ২৭, ২০২৬
পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের হামলায় মাথা ফাটল শিবির নেতার
বাংলাদেশ

পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের হামলায় মাথা ফাটল শিবির নেতার

এপ্রিল ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    মনিরা শারমিনের এমপি হওয়া অনিশ্চিত!

    0 shares
    Share 0 Tweet 0
  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৪৩ ঘণ্টার ব্যবধানে দুই বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

৪৩ ঘণ্টার ব্যবধানে দুই বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

এপ্রিল ২৭, ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলার ঘটনায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

জামায়াত এমপির গাড়িতে হামলার ঘটনায় বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

এপ্রিল ২৭, ২০২৬
আগাম জামিন পেলেন আমির হামজা

আগাম জামিন পেলেন আমির হামজা

এপ্রিল ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০