বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

‘উপঢৌকন’ পেয়ে দুই মন্ত্রীর কথা বলার সময় বাড়ালেন ডেপুটি স্পিকার

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
এপ্রিল ৩০, ২০২৬
A A
‘উপঢৌকন’ পেয়ে দুই মন্ত্রীর কথা বলার সময় বাড়ালেন ডেপুটি স্পিকার
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বুধবার এক অভিনব ও বিরল দৃশ্যের সৃষ্টি হয়। ডেপুটি স্পিকার কায়সার কামালের নির্বাচনী এলাকায় হাসপাতাল উন্নয়ন ও বাদ্যযন্ত্র দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে অতিরিক্ত সময় আদায় করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রাষ্ট্রপতির ভাষণের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রীকে নির্ধারিত ৮ মিনিট সময় দেওয়া হয়। বক্তব্য শুরু করে তিনি কৌশলে অতিরিক্ত সময় চান। তিনি উল্লেখ করেন, অতীতে কেউ চা খাইয়ে বা পেশাগত পরিচয়ের সূত্রে বাড়তি সময় পেয়েছেন। নিজেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে যুদ্ধ করেছেন, সে বিবেচনায় তাকে দ্বিগুণ সময় দেওয়া উচিত।

এ সময় ডেপুটি স্পিকার রসিকতা করে শর্ত দেন, তার নির্বাচনী এলাকার দুইটি হাসপাতাল উন্নয়নের প্রতিশ্রুতি দিলে অতিরিক্ত দুই মিনিট সময় দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী তাতে তাৎক্ষণিক সম্মতি দেন। শেষ পর্যন্ত তিনি নির্ধারিত সময়ের চেয়ে চার মিনিট বেশি সময় পান।

আরওপড়ুন

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ জানাতে পারলাম না: সরকার দলীয় হুইপ

এরপর সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হলে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী প্রতিশ্রুতির বিনিময়ে বেশি সময় পেলেও তাকে কম সময় দেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক। তার এই মন্তব্যে সংসদে হাসির রোল পড়ে।

জবাবে ডেপুটি স্পিকার জানান, তার এলাকায় শিল্পকলা একাডেমি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। এরপর সংস্কৃতিমন্ত্রীও প্রতিশ্রুতি দেন, তিনি সেখানে শিল্পকলা একাডেমি ও বাদ্যযন্ত্রের ব্যবস্থা করবেন।

সম্পর্কিত খবর

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
বাংলাদেশ

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

এপ্রিল ৩০, ২০২৬
ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ জানাতে পারলাম না: সরকার দলীয় হুইপ
বাংলাদেশ

ব্যক্তি সাহাবুদ্দিন চুপ্পুকে ধন্যবাদ জানাতে পারলাম না: সরকার দলীয় হুইপ

এপ্রিল ২৯, ২০২৬
রাজধানীতে ডিবি পুলিশের বড় অভিযান: ড্রোন ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪
বাংলাদেশ

রাজধানীতে ডিবি পুলিশের বড় অভিযান: ড্রোন ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

এপ্রিল ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবি শিক্ষার্থী মুনিরার ঝুলন্ত লাশ উদ্ধার, সহযোগী অধ্যাপক সুদীপ গ্রেফতার

    0 shares
    Share 0 Tweet 0
  • বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

    0 shares
    Share 0 Tweet 0
  • আজ এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

    0 shares
    Share 0 Tweet 0
  • আবিদুলের অভিযোগের জবাব দিলেন সাদিক কায়েম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

জামায়াত মনোনীত আট এমপির ছয়জনই ছাত্রী সংস্থার সাবেক নেত্রী

এপ্রিল ৩০, ২০২৬
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

এপ্রিল ৩০, ২০২৬
‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: সংসদে জামায়াত এম পি মাওলানা রফিকুল ইসলাম খান

‘আওয়ামী স্টাইলে’ দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: সংসদে জামায়াত এম পি মাওলানা রফিকুল ইসলাম খান

এপ্রিল ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০