Friday, October 16, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি বিএনপি

তাঁতীদল নেতার বাড়ি থেকে ককটেলসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

July 31, 2025
A A

নোয়াখালী হাতিয়ায় সাত মাস ধরে তাঁতীদলের সভাপতির বাড়িতে পালিয়ে ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদন। সেখানে থেকে নাশকতা চেষ্টার অভিযোগে দশটি ককটেলসহ তাকে গ্রেপ্তার করেছে হাতিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের তাঁতীদলের ইউনিয়ন সভাপতি সৈকতের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁতীদল নেতা সৈকত সম্পর্কে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের শ্যালক।

গ্রেপ্তার হওয়ার পর আলাউদ্দিনের স্বজনরা বলেন, সরকার পরিবর্তনের পর আলাউদ্দিন তার শশুর বাড়িতে আশ্রয় নেন। এই সুযোগে বিভিন্ন অজুহাত দেখিয়ে তার শ্যালক সৈকত তার কাছ থেকে কয়েক ধাপে মোটা অংকের টাকা আদায় করেন। এখন আটক হওয়ার পর তিনি কিছুই জানেন না বলে এড়িয়ে যান।

তাঁতীদল নেতা সৈকত বলেন, আটক আলাউদ্দিন সম্পর্কে আমার ভগ্নিপতি। কিন্তু তিনি আমাদের বাড়িতে পালিয়ে আছেন, এটা আমি জানতাম না। এছাড়া টাকা নেওয়ার অভিযোগও সঠিক নয়।

আরওপড়ুন

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ দিল বাংলাদেশ সরকার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

তাঁতীদলের উপজেলা সভাপতি ফরহাদ উদ্দিন বলেন, ‘সৈকতের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের বিষয়টি আমি শুনেছি। তাকে পালিয়ে থাকার বিষয়ে সৈকতের সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

হাতিয়া থানা সূত্রে জানা যায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে গোপনে সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের কিছু লোক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ির বাগান থেকে আওয়ামী লীগ নেতাকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরো ১৫-২০ জন সহযোগী পালিয়ে যান। তার শ্বশুরবাড়িতে তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়।

এ বিষয়ে হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, আটক আলাউদ্দিনকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে। তার সঙ্গে থাকা সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Related Posts

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ দিল বাংলাদেশ সরকার
আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ দিল বাংলাদেশ সরকার

October 16, 2026
কল্যাণ রাষ্ট্র গঠনে ইশতেহার তৈরি করছে জামায়াত
জামায়াত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে মাঠে ১১ দল

October 16, 2026
জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!
অন্যান্য

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সাংবাদিককে গুলি করে হত্যা, রাতের খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে লুৎফুজ্জামানের অপেক্ষায় ছিলেন স্ত্রী

সাংবাদিককে গুলি করে হত্যা, রাতের খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে লুৎফুজ্জামানের অপেক্ষায় ছিলেন স্ত্রী

October 16, 2026
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

October 16, 2026
যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ দিল বাংলাদেশ সরকার

যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের জন্য নিরাপত্তাকর্মী নিয়োগ দিল বাংলাদেশ সরকার

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০