ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর সঙ্গে আবারও সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা রক্ষায় ওয়াশিংটনের অবস্থান নিয়ে সন্দেহ থেকেই এই আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানের সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি এক বিবৃতিতে বলেন, মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ড আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ মূলত জ্বালানি বাজার ও নিজেদের কৌশলগত স্বার্থকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে।
তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো সম্ভাব্য সামরিক পদক্ষেপ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। যুদ্ধবিরতির আবহের মধ্যেও এমন বক্তব্য মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।







