বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব বাংলাদেশে পড়বে না: ড. মাসুদ

মে ৬, ২০২৬
A A
পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব বাংলাদেশে পড়বে না: ড. মাসুদ
Share on FacebookShare on Twitter

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার সন্ধ্যায় বাউফল উপজেলা জামায়াতের আয়োজনে বাংলাবাজার কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মাসুদ বলেন, ভবিষ্যতে আপনাদের পরামর্শ নিয়েই বাউফলের উন্নয়ন এগিয়ে নিতে চান তিনি। টানা সংসদ অধিবেশনের কারণে সম্প্রতি দুটি বড় ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে না পারায় দুঃখও প্রকাশ করেন।

তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন করা তাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্বের অংশ। “আমরা যা বলি, তা বাস্তবায়নের চেষ্টা করি,”—যোগ করেন তিনি।

মাদক প্রসঙ্গে তিনি জানান, পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব না হলেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে—রাজনৈতিক প্রভাব খাটিয়ে থানার মাধ্যমে মাদক কারবারিদের ছাড়িয়ে নেওয়ার প্রবণতা বন্ধ করা গেছে। তার মতে, এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে মাদক নিয়ন্ত্রণ আরও সম্ভব হবে।

মাদককে ‘ক্যান্সারের মতো মহামারি’ উল্লেখ করে তিনি বলেন, জনগণের সহযোগিতায় এর বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া গেছে। আগে যেখানে অভিযানের আগেই তদবির শুরু হয়ে যেত, এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি।

চুরি প্রতিরোধে নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা সভায় মাদক নির্মূলের পাশাপাশি চুরি দমনে জোর দেওয়া হয়েছে। ইতোমধ্যে চোরদের আটক করা হচ্ছে এবং এখন সিন্ডিকেট ভাঙার কাজ চলছে।

তিনি আরও বলেন, মাদক ও চুরি দমনে কিছু আইনি জটিলতা রয়েছে, যা জাতীয় সংসদে উত্থাপন করা হবে। ধাপে ধাপে এসব সমস্যার সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

ড. মাসুদ বলেন, পৃথিবীতে অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তবে কোনো অপরাধকেই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি জেলখানায় দেখা অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, অনেক ক্ষেত্রে অপরাধ অভ্যাসে পরিণত হয় এবং পারিবারিকভাবেও গড়ে ওঠে।

পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। এতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনো প্রভাব পড়বে না। “আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে ছিলাম, আছি এবং থাকব,”—বলেন তিনি।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তার কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। দেশের বিষয়ে সিদ্ধান্ত নিজস্বভাবেই নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

হিন্দু নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, আগামী পাঁচ বছর তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে চান এবং প্রয়োজনে ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানান।

সমালোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তোষামোদ নয়, বরং গঠনমূলক সমালোচনাই উন্নতির পথ দেখায়।

সম্পর্কিত খবর

বিএনপি

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
জামায়াত

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version