যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সফরে যুদ্ধবিরতি বজায় রাখা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
চীন শুরু থেকেই যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি চালুর পক্ষে অবস্থান নিয়েছে। এর আগে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের সমালোচনা করেছে বেইজিং, পাশাপাশি জলপথটি বন্ধ করার ক্ষেত্রে ইরানের ভূমিকাও তারা প্রশ্নবিদ্ধ করেছে।
তেহরান আশা করছে, হরমুজ প্রণালি পুনরায় খুলতে সম্মত হলে বেইজিংয়ের কাছ থেকে কী ধরনের সমর্থন পাওয়া যেতে পারে, তা এই সফরে স্পষ্ট হবে। পাশাপাশি, নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের চাপ তৈরি হলে জাতিসংঘে চীন ইরানের পক্ষে আগের মতো অবস্থান নেবে কি না, সেটিও নিশ্চিত করতে চাইছে ইরান।
সূত্র: আল জাজিরা
