মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

ঝালকাঠিতে আমুর বাড়িতে আবারও হামলা

মে ৬, ২০২৬
A A
ঝালকাঠিতে আমুর বাড়িতে আবারও হামলা
Share on FacebookShare on Twitter

ঝালকাঠি শহরে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর পরিত্যক্ত বাসভবনে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বিকেলে শহরের রোনালসে সড়কে অবস্থিত তিনতলা বিশিষ্ট এই বাড়িটির প্রধান ফটক ড্রিল মেশিন দিয়ে কেটে উন্মুক্ত করে দেন একদল শিক্ষার্থী। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের দিন বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছিল। পরবর্তীতে ওই বাড়ি থেকে সেনাবাহিনী ও পুলিশ কয়েক কোটি দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে। দীর্ঘ সময় বাড়িটি পরিত্যক্ত থাকায় সেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছিল। সম্প্রতি কে বা কারা বাড়িটির প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন এবং বুধবার সেই বেড়া ও গেট কেটে ফেলেন।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্র আন্দোলনের নেতারা জানান, তাঁরা এই বাড়িটিকে ‘ফ্যাসিবাদী শাসনের প্রতীক’ হিসেবে উন্মুক্ত রাখতে চান। তাঁদের দাবি, বাড়িটিতে কোনো ধরনের সংস্কার কাজ করতে দেওয়া হবে না এবং এটি জনগণের জন্য উন্মুক্ত থাকবে। এমনকি এই স্থানটিকে সংস্কার না করে একটি স্মৃতিচিহ্ন হিসেবে রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা, যাতে ভবিষ্যতে কেউ এমন স্বৈরশাসনের পথে না হাঁটে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, আমির হোসেন আমুর বাসভবনে পুনরায় ভাঙচুর ও গেট কেটে ফেলার খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। বর্তমানে বাড়িটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আওয়ামী লীগ

২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আওয়ামী লীগ

সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকলেও, আওয়ামী লীগ প্রশ্নে একমত

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version