আগামী ৭ জুন থেকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ওই দিন বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা প্রথম বাজেট অধিবেশন আহ্বান করেছেন মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে।
অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশন কতদিন চলবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয় গত ৩০ এপ্রিল। ওই অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়।
সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করেছিলেন আবুল হাসান মাহমুদ আলী। পরে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন সালেহউদ্দিন







