সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

যুবদল-যুবলীগ দুই নেতার বিরুদ্ধে কৃষি জমি ও খাল ভরাটের অভিযোগ

মে ৮, ২০২৬
A A
যুবদল-যুবলীগ দুই নেতার বিরুদ্ধে কৃষি জমি ও খাল ভরাটের অভিযোগ
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে সরকারি খাল ও কৃষি জমি ভরাটের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার জিনোদপুর গ্রামে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের পাশে এই ভরাট কার্যক্রম চলায় স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। সরকারি খাল ভরাট হওয়ায় ভবিষ্যতে এলাকায় পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ার শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।

অভিযোগ উঠেছে, নবীনগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা ভূঁইয়ার নেতৃত্বে এই ভরাট কাজ চলছে। এই চক্রে জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ আরও অন্তত ১০ জন জড়িত রয়েছেন বলে জানা গেছে। গত এপ্রিলের শেষ দিক থেকে শুরু হওয়া এই ভরাট কাজের মাধ্যমে ইতোমধ্যে জমির একটি বড় অংশ ভরাট করে ফেলা হয়েছে।

গত সপ্তাহে খবর পেয়ে নবীনগর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভরাট কাজ বন্ধ করে দিয়েছিল। তবে স্থানীয়দের দাবি, প্রশাসনের অভিযানের পর কিছুদিন বন্ধ থাকলেও আবারও ভরাট শুরুর পাঁয়তারা করছে চক্রটি। এই নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। পুনরায় যদি কেউ জমি বা খাল ভরাটের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম এ মান্নান এই বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, কৃষি জমি ভরাট না করার বিষয়ে সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। এই অবৈধ কাজে যদি ক্ষমতাসীন দলের কোনো নেতাকর্মীও জড়িত থাকে, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আওয়ামী লীগ

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বিএনপি

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version