শনিবার, মে ৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষা করল ভারত!

- তুর্জ খান
মে ৯, ২০২৬
A A
বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষা করল ভারত!
Share on FacebookShare on Twitter

বঙ্গোপসাগরের আকাশে রহস্যময় আলোক রেখা দেখা দেওয়ার পর ভারত তাদের শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৬’ পরীক্ষা চালিয়েছে কি না, তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও ভারত সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তবে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ আকাশসীমায় জারি করা ‘নোটাম’ বা বিধিনিষেধ এবং আকাশে দীর্ঘ আলোর রেখা দেখে বিশেষজ্ঞরা এমনটিই ধারণা করছেন।

এর আগে ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার অঞ্চলজুড়ে আকাশসীমায় ৬ থেকে ৯ মে পর্যন্ত বিশেষ বিধিনিষেধ জারি করে ভারত। ওড়িশার এই দ্বীপটি ভারতের গুরুত্বপূর্ণ মিসাইল পরীক্ষার মূল কেন্দ্র হিসেবে পরিচিত। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১০ হাজার কিলোমিটার পাল্লার এই মিসাইল পরীক্ষার প্রস্তুতি হিসেবেই আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এদিকে, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম, পিরোজপুর ও মাদারীপুরসহ বিভিন্ন জেলার আকাশে হঠাৎ এক দীর্ঘ আলোক রেখা দৃশ্যমান হয়। সৈকতে অবস্থানরত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা প্রায় এক মিনিট স্থায়ী এই রহস্যময় দৃশ্য ক্যামেরাবন্দি করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এটি দেখতে অনেকটা আকাশপথে তীব্র গতিতে ছুটে চলা ক্ষেপণাস্ত্রের মতো ছিল, যা সাধারণ মানুষের মনে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার জন্ম দেয়।

কক্সবাজার আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এই দৃশ্যটি কোনো আবহাওয়াজনিত বিষয় নয়। সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, ঘটনাটি ভারতের জলসীমায় ঘটেছে এবং ধারণা করা হচ্ছে এটি কোনো দূরপাল্লার মিসাইল পরীক্ষা। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের দিনেই ভারতের এই মিসাইল টেস্ট কৌশলগত দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ।

ধারণা করা হচ্ছে, এই পরীক্ষাটি গত বছরের ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে পরিচালনা করা হয়ে থাকতে পারে। ভারত যদি সত্যিই ১০ হাজার কিলোমিটার পাল্লার এই মিসাইল সফলভাবে পরীক্ষা করে থাকে, তবে এটি দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করতে নয়াদিল্লির আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করছেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৯, ২০২৬
প্রধান সংবাদ

মাদক নিয়ন্ত্রণে ১০ বছরের চুক্তি করলো বাংলাদেশ ও পাকিস্তান

মে ৯, ২০২৬
আন্তর্জাতিক

দুর্নীতি ও ঘুষ নেওয়ার দায়ে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

মে ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষা করল ভারত!

মে ৯, ২০২৬

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৯, ২০২৬

কলেজ ছাত্রদলের সভাপতিসহ তিনজনের কারাদণ্ড

মে ৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version