Tuesday, October 27, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

মওদূদীবাদ বলে দুনিয়ায় কোনো মতবাদ নেই: অ্যাডভোকেট জুবায়ের

May 9, 2026
A A
মওদূদীবাদ বলে দুনিয়ায় কোনো মতবাদ নেই: অ্যাডভোকেট জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘মওদূদীবাদ’ নামে বিশ্বে কোনো স্বতন্ত্র মতবাদ নেই। এটি মূলত একটি বিশেষ মহলের তৈরি রাজনৈতিক প্রচারণা বলেই তিনি মন্তব্য করেছেন।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী ইসলামের মূল শিক্ষা, নীতি ও আদর্শ অনুসরণ করে। দলটি সবসময় ইসলামের বিধান ও পূর্বসূরি মনীষীদের অনুসৃত পথ অনুসরণ করে আসছে এবং নেতাকর্মীদেরও সেই আদর্শে পরিচালিত হওয়ার আহ্বান জানায়।

একটি জাতীয় দৈনিকে ‘শিক্ষা খাতকে জামায়াতমুক্ত করতে হবে’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয় প্রতিবেদনের সমালোচনা করে অ্যাডভোকেট জুবায়ের বলেন, গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষতা বজায় রেখে সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা সংবাদমাধ্যমের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আরওপড়ুন

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

গণভোটের সঙ্গে গাদ্দারি করে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার: গোলাম পরওয়ার

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দেশের কল্যাণমুখী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থার পক্ষে কাজ করে আসছে। শিক্ষাখাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, দখলদারিত্ব বা বিশেষ মতবাদ চাপিয়ে দেওয়ার রাজনীতিতে জামায়াত বিশ্বাস করে না।

অ্যাডভোকেট জুবায়ের দাবি করেন, প্রকাশিত সম্পাদকীয়তে বিভিন্ন মাজহাবের অনুসারীদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, জামায়াত সব মাজহাবের অনুসারীদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং জাতীয় ঐক্য, দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থার পক্ষে অবস্থান নেয়।

Related Posts

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান
জামায়াত

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

October 27, 2026
গণভোটের সঙ্গে গাদ্দারি করে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার: গোলাম পরওয়ার
জামায়াত

গণভোটের সঙ্গে গাদ্দারি করে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার: গোলাম পরওয়ার

October 26, 2026
‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ ফিরিয়ে আনতে চান আইজিপি: হাসনাত
এনসিপি

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ ফিরিয়ে আনতে চান আইজিপি: হাসনাত

October 26, 2026

সপ্তাহের সেরা

  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে শিক্ষকের ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আরেকটি পোশাক কারখানা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আরেকটি পোশাক কারখানা

October 27, 2026
বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

বিরোধীদলকে কাজ দিতে চায় না সরকার: রফিকুল ইসলাম খান

October 27, 2026
লোকসানের চাপে বন্ধ কর্ণফুলী গার্ডেন সিটির বাণিজ্যিক কার্যক্রম

লোকসানের চাপে বন্ধ কর্ণফুলী গার্ডেন সিটির বাণিজ্যিক কার্যক্রম

October 27, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০