বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ঢাকা-১৫ এলাকায় পানির সমস্যা সমাধানে বিরোধীদলীয় নেতার প্রতিশ্রুতি

বাড়ি মালিক সমিতি নেতাদের সঙ্গে মতবিনিময়

মে ১২, ২০২৬
A A
ঢাকা-১৫ এলাকায় পানির সমস্যা সমাধানে বিরোধীদলীয় নেতার প্রতিশ্রুতি
Share on FacebookShare on Twitter

মিরপুর এলাকার দীর্ঘদিনের পানি সংকট নিরসনে স্থানীয় বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ ও ভুক্তভোগী বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার রাত ৮টায় মিরপুরের একটি প্রতিষ্ঠানে আয়োজিত এ মতবিনিময় সভায় মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার বাড়ি মালিক সমিতির নেতারা এবং স্থানীয় ভুক্তভোগী জনগণ অংশ নেন।

সভায় এলাকাবাসী তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, পানির সংকট এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক এলাকায় দিনের পর দিন পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। ফলে গোসল, রান্না, কাপড় ধোয়া এমনকি প্রাকৃতিক প্রয়োজন মেটাতেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তারা অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে সংকট আরও প্রকট হয়ে উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, কোনো স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে কৃত্রিম পানি সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর চেষ্টা করছে।

ভুক্তভোগী বাসিন্দাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ডা. শফিকুর রহমান। পরে তিনি পানি সংকট সমাধানে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে এলাকার অন্যান্য নাগরিক সমস্যার সমাধানেও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, মিরপুরের পানি সংকটের বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে কথা বলেছেন। এছাড়া জাতীয় সংসদেও তিনি এ সমস্যা তুলে ধরেছেন বলে জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এ এলাকার পানি সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। জনগণের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা এবং মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

স্থানীয়দের মধ্যে পূর্ব মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি সরোয়ার আলম, কাঁঠালতলা বাড়ি মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি ফজলুল হক, ইব্রাহিমপুর আদর্শ পল্লী বাড়ি মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিন, উত্তর কাফরুলের বাসিন্দা আল মামুন এবং ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মাহাবুবুর রহমান বক্তব্য দেন।

সম্পর্কিত খবর

জামায়াত

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬
জামায়াত

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

জুলাই ২২, ২০২৬
বিএনপি

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর্সের অ্যাটেনডেন্স

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

জুলাই ২২, ২০২৬

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version