বুধবার, মে ১৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

তেহরানে আইআরজিসির আকস্মিক যুদ্ধ মহড়া; শত্রুর স্থল হামলা মোকাবিলার প্রস্তুতি

তুর্জ খান - তুর্জ খান
মে ১২, ২০২৬
A A
তেহরানে আইআরজিসির আকস্মিক যুদ্ধ মহড়া; শত্রুর স্থল হামলা মোকাবিলার প্রস্তুতি
Share on FacebookShare on Twitter

ইরানের রাজধানী তেহরানে কোনো আগাম ঘোষণা ছাড়াই বিশেষ যুদ্ধকালীন মহড়া চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ‘মোহাম্মদ রাসূলুল্লাহ’ ইউনিট। মঙ্গলবার (১২ মে) এই মহড়া অনুষ্ঠিত হয়। মূলত শত্রুর সম্ভাব্য স্থল আক্রমণ মোকাবিলায় নিজেদের সামরিক সক্ষমতা ও প্রস্তুতি ঝালিয়ে নিতেই আইআরজিসি এই মহড়ার আয়োজন করে।

তেহরান আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদেহ জানান, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং মার্কিন-ইসরায়েলি হুমকি মোকাবিলায় বাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এই মহড়ার অন্যতম প্রধান লক্ষ্য। মহড়াতে আইআরজিসির পাশাপাশি স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর সদস্যরাও অংশ নেন। বিশেষ এই মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।

আরওপড়ুন

বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখে বিশ্ব: সৌদি আরামকো সিইও

বাংলাদেশবিরোধী পদক্ষেপ শুরু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে ইরানের এই আকস্মিক সামরিক তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কার মধ্যেই তেহরানে এই মহড়া চালানো হলো। শত্রুর যেকোনো ধরনের মুভমেন্ট বা অনুপ্রবেশের চেষ্টাকে কঠোর হাতে দমনের বার্তা দেওয়া হয়েছে এই সামরিক মহড়া থেকে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ইরানের দক্ষিণাঞ্চলে ড্রোন ও আর্টিলারি নিয়ে বড় আকারের মহড়া চালিয়েছিল আইআরজিসি। তবে রাজধানীর প্রাণকেন্দ্রে আগাম ঘোষণা ছাড়া এ ধরনের মহড়া তেহরানের কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ। বর্তমানে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সংকট নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের যে অস্থিরতা চলছে, এই মহড়া সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল।

সম্পর্কিত খবর

বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখে বিশ্ব: সৌদি আরামকো সিইও
আন্তর্জাতিক

বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখে বিশ্ব: সৌদি আরামকো সিইও

মে ১২, ২০২৬
বাংলাদেশবিরোধী পদক্ষেপ শুরু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর
আন্তর্জাতিক

বাংলাদেশবিরোধী পদক্ষেপ শুরু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর

মে ১২, ২০২৬
পশ্চিমবঙ্গের রাস্তায় নামাজ আদায়ে শুভেন্দুর নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের রাস্তায় নামাজ আদায়ে শুভেন্দুর নিষেধাজ্ঞা

মে ১২, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

টিকার বয়সের আগেই হামের ছোবল; অর্ধেক মৃত্যুই ৯ মাসের নিচে

টিকার বয়সের আগেই হামের ছোবল; অর্ধেক মৃত্যুই ৯ মাসের নিচে

মে ১৩, ২০২৬
ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক চুক্তি

ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক চুক্তি

মে ১৩, ২০২৬
তেহরানে আইআরজিসির আকস্মিক যুদ্ধ মহড়া; শত্রুর স্থল হামলা মোকাবিলার প্রস্তুতি

তেহরানে আইআরজিসির আকস্মিক যুদ্ধ মহড়া; শত্রুর স্থল হামলা মোকাবিলার প্রস্তুতি

মে ১২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০