বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

লেবাননে তিন বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

মে ১৩, ২০২৬
A A
জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত
Share on FacebookShare on Twitter

সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মর্মান্তিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে গত ৮ এপ্রিল বৈরুতে পৃথক হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের মৃত্যুতেও গভীর দুঃখ প্রকাশ করেছে দলটি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ শোক ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন তাদের শহীদের মর্যাদা দান করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তায়ালার কাছে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে নিরীহ বাংলাদেশি নাগরিকদের এভাবে প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। চলমান যুদ্ধ ও সংঘাত সাধারণ মানুষের জীবনে শুধু ধ্বংস, মৃত্যু ও মানবিক বিপর্যয় ডেকে আনে। লেবাননে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি সেই নিষ্ঠুর বাস্তবতারই আরেকটি উদাহরণ।

মিয়া গোলাম পরওয়ার বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানবসভ্যতার শান্তি, নিরাপত্তা ও সহাবস্থান রক্ষায় দখলদার ইসরাইলের আগ্রাসন ও যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।

সম্পর্কিত খবর

জামায়াত

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬
জামায়াত

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

জুলাই ২২, ২০২৬
বিএনপি

জবিতে জিয়াউর রহমানকে নিয়ে আয়োজিত সেমিনারে গেলেই মিলবে ২ কোর্সের অ্যাটেনডেন্স

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ গেল আরেক জামায়াত নেতার

জুলাই ২২, ২০২৬

সৌদি আরবকে পরমাণু কর্মসূচির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন ইসরায়েল

জুলাই ২২, ২০২৬

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version