বুধবার, মে ১৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পাকিস্তানে দর্জির মেয়ের ইতিহাস, এমবিবিএস-এ ১৭টি স্বর্ণপদক জয়

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
মে ১৩, ২০২৬
A A
পাকিস্তানে দর্জির মেয়ের ইতিহাস, এমবিবিএস-এ ১৭টি স্বর্ণপদক জয়
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের খাইবার গার্লস মেডিকেল কলেজের (কেজিএমসি) ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন হরিপুরের মেধাবী শিক্ষার্থী কান্দিল মুর্তজা। ২০২৬ সালের সমাবর্তনে এমবিবিএস কোর্সে অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তিনি একাই অর্জন করেছেন রেকর্ড ১৭টি স্বর্ণপদক।

পেশোয়ারে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে কান্দিলের হাতে পদক তুলে দেন সোহাইল আফ্রিদি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন তার গর্বিত বাবা, যার সংগ্রামী জীবনের গল্প অনুষ্ঠানটিকে আরও আবেগঘন করে তোলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন দর্জি বাবা সীমাহীন কষ্ট ও ত্যাগের মধ্যেও সন্তানদের উচ্চশিক্ষিত করে তোলার স্বপ্ন পূরণ করেছেন। কলেজটির ইতিহাসে এর আগে কোনো শিক্ষার্থী এত বেশি স্বর্ণপদক অর্জন করতে পারেননি।

আরওপড়ুন

মিষ্টির প্যাকেট হাতে বিধানসভায় হুমায়ুন, শুভেন্দুকে ঘিরে নতুন বার্তা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ‘সারমাত’-এর সফল পরীক্ষা চালাল রাশিয়া

অনুষ্ঠানে কান্দিল ছাড়াও আরও কয়েকজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে মুকাদ্দাস অর্জন করেন ১০টি স্বর্ণপদক এবং সাবীহ পান ৭টি স্বর্ণপদক।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে কান্দিলের বাবা পরিবারের অন্যান্য সন্তানের সাফল্যের কথাও তুলে ধরেন। তিনি জানান, তার এক মেয়ে বর্তমানে খাইবার মেডিকেল কলেজে অধ্যয়ন করছেন। আরেক মেয়ে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে (এফআইএ) গ্রেড-১৭ কর্মকর্তা হিসেবে কর্মরত। অন্য এক মেয়ে পিএইচডি সম্পন্ন করে ইসলামাবাদে চাকরি করছেন। পরিবারের একমাত্র ছেলেও একজন প্রকৌশলী।

কান্দিলের এই অসাধারণ অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তার সাফল্য এবং একটি সাধারণ পরিবারের শিক্ষা নিয়ে অদম্য প্রত্যয় এখন পাকিস্তানের লাখো শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর

মিষ্টির প্যাকেট হাতে বিধানসভায় হুমায়ুন, শুভেন্দুকে ঘিরে নতুন বার্তা
আন্তর্জাতিক

মিষ্টির প্যাকেট হাতে বিধানসভায় হুমায়ুন, শুভেন্দুকে ঘিরে নতুন বার্তা

মে ১৩, ২০২৬
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ‘সারমাত’-এর সফল পরীক্ষা চালাল রাশিয়া
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ‘সারমাত’-এর সফল পরীক্ষা চালাল রাশিয়া

মে ১৩, ২০২৬
ইরানের গবেষণাগারে মার্কিন বাঙ্কার বাস্টার: যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রেই হামলা!
আন্তর্জাতিক

ইরানের গবেষণাগারে মার্কিন বাঙ্কার বাস্টার: যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রেই হামলা!

মে ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    ভারতে তরমুজে বিষ মিশিয়ে মুসলিম পরিবারের ৪ জনকে হত্যা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির ৩ সংগঠন: আসছে নতুন নেতৃত্ব, ছাত্রনেতাদের মধ্যে আলোচনায় যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

২০২৩ কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত শিক্ষককে চবিতে ডিন নিয়োগ

২০২৩ কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত শিক্ষককে চবিতে ডিন নিয়োগ

মে ১৩, ২০২৬
ইসলামী ব্যাংকে এস আলমের এক রহস্যময় সফর!

ইসলামী ব্যাংকে এস আলমের এক রহস্যময় সফর!

মে ১৩, ২০২৬
মিষ্টির প্যাকেট হাতে বিধানসভায় হুমায়ুন, শুভেন্দুকে ঘিরে নতুন বার্তা

মিষ্টির প্যাকেট হাতে বিধানসভায় হুমায়ুন, শুভেন্দুকে ঘিরে নতুন বার্তা

মে ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০