Thursday, October 8, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home রাজনীতি জামায়াত

দুনিয়া ও আখিরাতের ভারসাম্যপূর্ণ জীবন গড়তে হবে: জামায়াত আমির

May 15, 2026
A A
দুনিয়া ও আখিরাতের ভারসাম্যপূর্ণ জীবন গড়তে হবে: জামায়াত আমির

 বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একজন মুমিনের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা অর্জন। দুনিয়ার সাময়িক প্রাপ্তি কিংবা অপূর্ণতা যেন কখনো ঈমান ও নেক আমলের প্রেরণাকে দুর্বল না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তাআলা মানুষকে যে অবস্থানেই রাখুন না কেন, তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে। তাই প্রত্যেকের দায়িত্ব হলো আন্তরিকতার সঙ্গে দ্বীনের কাজ করে যাওয়া এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা। তিনি দেশের বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল নেতৃবৃন্দের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যও প্রদান করেন।

আরওপড়ুন

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস

শিক্ষা শিবিরে মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি। তিনি বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। একইসঙ্গে ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শিক চেতনা, তাকওয়া, সাংগঠনিক দক্ষতা ও আত্মগঠনের কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম। তিনি বলেন, একজন মুমিনের পুরো জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গিত হওয়া উচিত। কেবল ইবাদতের মধ্যেই দ্বীন সীমাবদ্ধ নয়; বরং চিন্তা, কর্ম, দায়িত্ব, ত্যাগ ও জীবন পরিচালনার প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অনুসরণ করাই প্রকৃত দ্বীনদারির পরিচয়।

শিক্ষা শিবিরে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত জনশক্তিদের অংশগ্রহণে এ শিক্ষা শিবির আগামী ১৬ মে পর্যন্ত চলবে।

Related Posts

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার
প্রধান সংবাদ

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস
এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুনের খবরটি গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস

October 8, 2026
ঢাবিতে নিক্বাব পরিহিত ছাত্রীকে ‘সন্ত্রাসী’ অপবাদের অভিযোগ: ইসলামী ছাত্রীসংস্থার প্রতিবাদ
অন্যান্য

ঢাবিতে নিক্বাব পরিহিত ছাত্রীকে ‘সন্ত্রাসী’ অপবাদের অভিযোগ: ইসলামী ছাত্রীসংস্থার প্রতিবাদ

October 8, 2026

সপ্তাহের সেরা

  • কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    কোচিংয়ে যাওয়ার কথা বলে প্রেমিকের সাথে রাত্রিযাপন, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যু প্রেমিকার

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসীদের অধিকার আদায়ে শহীদ হতে চান বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহজালাল বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনা সদস্য গ্রেপ্তার

October 8, 2026
রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

রামেবির ভিসিকে ‘মব’ সৃষ্টি করে পদত্যাগ: বিএনপি নেতা গ্রেপ্তার

October 8, 2026
মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

মোদির পর এবার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

October 8, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০