শনিবার, মে ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

- তুর্জ খান
মে ১৬, ২০২৬
A A
চোরাই মোটরসাইকেল উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহের গৌরীপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় উত্তর জেলা ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেলে পিবিআই ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আশিক মিয়া, উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া এবং ২৯ মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী। শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে এক ব্যক্তির সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রটিকে শনাক্ত করতে মাঠে নামে পিবিআইয়ের একটি বিশেষ টিম। তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে প্রথমে গৌরীপুর থেকে কুখ্যাত চোর মানিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

পরে মানিকের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার পালামন্দার গ্রামে অভিযান চালিয়ে ছাত্রদল নেতা আশিক মিয়াকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া চোরাই মোটরসাইকেলের রং পরিবর্তন এবং কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে সোহেল মিয়া নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল জানিয়েছেন, আশিক মিয়ার বিরুদ্ধে আনা চুরির অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বিএনপি

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে আলোচনায় যারা

মে ১৬, ২০২৬
বিএনপি

ইয়াবাসহ পৌর যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার

মে ১৫, ২০২৬
বাংলাদেশ

স্কুলমাঠের জেনারেটর চুরি করতে গিয়ে বিএনপি নেতাসহ আটক ৪

মে ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন; গ্রেপ্তার ১৫০

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরবে ক্ষতিগ্রস্ত হয় কিডনি, যে ৭ লক্ষণ অবহেলা করা ঠিক নয়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অন্তঃসত্ত্বা রাবেয়ার পেটে লাথি, একসঙ্গে নিভে যায় তিন প্রাণ

মে ১৬, ২০২৬

জিলহজের প্রথম দশকের মর্যাদা ও আমল

মে ১৬, ২০২৬

চীন থেকে ফিরে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

মে ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version