শনিবার, মে ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা

- তুর্জ খান
মে ১৬, ২০২৬
A A
চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও অভিনেত্রী কারিনা কায়সার লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার (১৫ মে) সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। কারিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

পারিবারিক সূত্র জানায়, কারিনা প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করা হলে তাঁর শরীরে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’ জনিত জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। দেশের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে চেন্নাইয়ের ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়েছিল।

হাসপাতালে চিকিৎসকরা প্রথমে তাঁর ফুসফুসের সংক্রমণ দূর করার চিকিৎসা শুরু করেন এবং পাশাপাশি লিভার ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। কারিনাকে লিভার দেওয়ার জন্য তাঁর দুই ভাইও প্রস্তুত ছিলেন। তবে কায়সার হামিদ জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ কারিনার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে কারিনা কায়সার নাটক-টেলিফিল্মে অভিনয় এবং চিত্রনাট্য লেখার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন। তাঁর অকাল ও আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার সহকর্মী, নাট্যনির্মাতা ও ভক্তরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। কায়সার হামিদের পরিবার এই কঠিন সময়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সম্পর্কিত খবর

খেলা

তিন উইকেট হারিয়ে শান্ত-মুশফিক জুটিতে টিকে রইল বাংলাদেশ

মে ১৬, ২০২৬
বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

মে ১৬, ২০২৬
বাংলাদেশ

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

মে ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • রাজশাহীর বাঘা: ৩ কোটি টাকার কাজে ভাগ চান জেলা বিএনপির আহ্বায়ক এমপি চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন; গ্রেপ্তার ১৫০

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরবে ক্ষতিগ্রস্ত হয় কিডনি, যে ৭ লক্ষণ অবহেলা করা ঠিক নয়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অন্তঃসত্ত্বা রাবেয়ার পেটে লাথি, একসঙ্গে নিভে যায় তিন প্রাণ

মে ১৬, ২০২৬

জিলহজের প্রথম দশকের মর্যাদা ও আমল

মে ১৬, ২০২৬

চীন থেকে ফিরে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

মে ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version