বুধবার, জুলাই ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

‘জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল’- আড়ালে কী তথ্য পাওয়া গেল?

মে ১৭, ২০২৬
A A
‘জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল’- আড়ালে কী তথ্য পাওয়া গেল?
Share on FacebookShare on Twitter

গত ১৬ মে রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে “জামায়াত নেতার বাড়িতে মিলল খাদ্য অধিদপ্তরের ৯৯ বস্তা চাল” শিরোনামের একটি সংবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা ডা. আব্দুস সামাদের বাড়ি থেকে সরকারি চাল “উদ্ধার” বা “জব্দের” দাবি করা হয়।

তবে ভাইরাল হওয়া এসব প্রতিবেদনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আংশিকভাবে এসেছে, আবার কিছু বিষয় তদন্তাধীন থাকা সত্ত্বেও সামাজিক মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তের মতো ফটোকার্ড তৈরী করে প্রচার করা হয়েছে। ঘটনাটির বিভিন্ন পক্ষের বক্তব্য, প্রশাসনের অবস্থান এবং প্রকাশিত তথ্য পর্যালোচনা করে যা পাওয়া গেছে তা নিচে তুলে ধরা হলো।

প্রথমত, প্রশাসনের বক্তব্য অনুযায়ী ঘটনাস্থল থেকে খাদ্য অধিদপ্তরের বস্তাবন্দী চাল পাওয়া গেছে। চরজব্বার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউছার আহম্মেদ বলেন, মোট ৯৯ বস্তা চাল ছিল, যার মধ্যে চার বস্তা খোলা থাকায় ৯৫ বস্তা জব্দ করে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমানও সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন যে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে এবং কাগজপত্র যাচাই করা হচ্ছে। তিনি বলেন, বৈধ কাগজপত্র পাওয়া না গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অর্থাৎ, প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এটা “অবৈধ মজুদ” হিসেবে চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি; বরং বিষয়টি তদন্তাধীন বলে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয়ত, অভিযুক্ত পক্ষের বক্তব্যে ভিন্ন তথ্য উঠে এসেছে। জামায়াত নেতা ডা. আব্দুস সামাদ লিখিত বিবৃতিতে দাবি করেন, চালগুলো তার ব্যক্তিগত নয়; বরং তার ছোট ভাই আলি আজগর বৈধ প্রক্রিয়ায় কয়েকটি মাদ্রাসা থেকে ক্রয় করেছেন। তার ভাষ্যমতে, আলি আজগর একজন নিয়মিত ব্যবসায়ী/ডিলার এবং সংশ্লিষ্ট লেনদেনের সকল রশিদ, কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষিত রয়েছে।

তার বক্তব্য অনুযায়ী চালগুলো সংগ্রহ করা হয়েছে স্থানীয় শিক্ষা গ্রাম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও ইখলাস নুরানী কওমী মাদ্রাসা থেকে।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো—একাধিক সংবাদমাধ্যমেও অভিযুক্ত পক্ষের এই দাবি উদ্ধৃত হয়েছে যে, চালগুলো নূরানী বা কওমি মাদ্রাসার সরকারি বরাদ্দ থেকে বৈধভাবে কেনা হয়েছিল।

তৃতীয়ত, ভাইরাল সংবাদগুলোর বড় অংশে শিরোনামে “সরকারি চাল উদ্ধার” বলা হলেও, প্রতিবেদনগুলোর ভেতরে প্রশাসনের ভাষা ছিল তুলনামূলক সতর্ক। বেশিরভাগ ক্ষেত্রেই “অভিযোগ”, “যাচাই চলছে”, “কাগজপত্র দেখতে বলা হয়েছে”—এ ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু গণমাধ্যমের নেতিবাচক উপাস্থাপন ভঙ্গি ও সামাজিক মাধ্যমে অনেক ব্যবহারকারী বিষয়টিকে তদন্ত শেষ হওয়ার আগেই “চাল চুরি” বা “দুর্নীতি প্রমাণিত” হিসেবে উপস্থাপন করা হয়েছে।

আরওপড়ুন

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

চতুর্থত, ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার প্রবণতাও লক্ষ্য করা গেছে। যেহেতু সংশ্লিষ্ট ব্যক্তি স্থানীয় জামায়াত নেতা হিসেবে পরিচিত, তাই সামাজিক মাধ্যমে রাজনৈতিক আক্রমণ ও পাল্টা আক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত প্রশাসনের কোনো বক্তব্যে রাজনৈতিক সম্পৃক্ততার উল্লেখ করা হয়নি।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি বরাদ্দের চাল অনেক সময় পরিবহন খরচ বা বাজারমূল্যের কারণে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকে। জামায়াত নেতা ডা. আব্দুস সামাদ এর ছোট ভাই আলি আজগর বৈধ প্রক্রিয়ায় কয়েকটি মাদ্রাসা থেকে ক্রয় করেছেন।

ফলে “সরকারি চাল জব্দের” বিষয়টি তথ্যভিত্তিকভাবে নিশ্চিত না হয়েই এক ধরণের উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডায় পরিণত হয়েছে। ডিজিটাল যুগে ভাইরাল সংবাদ খুব দ্রুত জনমত তৈরি করে। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই কাউকে অপরাধী বা নির্দোষ ঘোষণা করা বিভ্রান্তি বাড়াতে পারে। তাই এই ঘটনার ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রশাসনের পূর্ণাঙ্গ তদন্ত ও প্রমাণ যাচাইয়ের অপেক্ষা করাই তথ্যভিত্তিক ও দায়িত্বশীল অবস্থান।

সম্পর্কিত খবর

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের
জামায়াত

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

জুলাই ২২, ২০২৬
নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
জামায়াত

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
জামায়াত

আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী

জুলাই ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

জুলাই ২২, ২০২৬
জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই ২২, ২০২৬
এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০