রবিবার, মে ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের হামলা, নারীর মৃত্যু

- তুর্জ খান
মে ১৭, ২০২৬
A A
ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের হামলা, নারীর মৃত্যু
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের উখিয়ায় ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীদের হামলায় ছৈয়দা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছৈয়দা বেগম ওই গ্রামের বাসিন্দা সাব্বির আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে স্থানীয় টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা, জয়তু শেখ হাসিনা’ লেখা হয়। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় ছাত্রদলের কর্মী মো. জিসান দেয়াললিখনটি নিয়ে ফেসবুকে পোস্ট দিলে সেখানে ‘হা হা’ রিঅ্যাক্ট দেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মো. ইউনুস।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ওই রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে রাতে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ইউনুসকে আটকে মারধর শুরু করেন। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে বেধড়ক পেটানোর শিকার হন তাঁর বন্ধু ও স্থানীয় এনজিওকর্মী এস এম ইমরান। ছেলের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে রক্ষা করতে যান মা ছৈয়দা বেগম। তখন তাঁর ওপরও হামলা চালানো হলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নারীর ছেলে এস এম ইমরান অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা মিজান সিকদার, আবদুল করিম, আকাশসহ বেশ কয়েকজন এই হামলায় সরাসরি অংশ নেন। হামলায় তাঁর এসএসসি পরীক্ষার্থী বোন এবং স্ত্রীসহ পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। তবে ঘটনার পর পুলিশ অভিযুক্তদের কাউকে আটক না করে, উল্টো অবরুদ্ধ থাকা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মো. ইউনুসকে দোকান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে হামলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতারা। গতকাল রাতেই সংবাদ সম্মেলন করে তাঁরা দাবি করেন, তাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং ওই নারী মূলত ঘরে অসুস্থ হয়ে মারা গেছেন। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীও দাবি করেছেন যে এমন কোনো হামলার ঘটনাই ঘটেনি, তবে তদন্তে কারও অপরাধ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তাঁর দেহে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে এবং আজ রোববার সকাল পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

সম্পর্কিত খবর

বিএনপি

শ্রীলংকা-নেপাল দাঁড়িয়ে গেছে, গণ্ডগোলের মধ্যে আছি শুধু আমরা: ফজলুর

মে ১৭, ২০২৬
বিএনপি

ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের আন্দোলন: বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা

মে ১৭, ২০২৬
বাংলাদেশ

মাদক মামলার আসামি এখন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

মে ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকার নেতাকে ‘খুশি’ করতে ১৫ বছরের মেয়ে খুঁজছেন বিএনপি নেতা; কল রেকর্ড ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগের শোডাউন; গ্রেপ্তার ১৫০

    0 shares
    Share 0 Tweet 0
  • নীরবে ক্ষতিগ্রস্ত হয় কিডনি, যে ৭ লক্ষণ অবহেলা করা ঠিক নয়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ইরানের হাতে! পলাতক মার্কিন নারী গোয়েন্দার খোঁজে এফবিআই

মে ১৭, ২০২৬

চাল চুরির অভিযোগ মিডিয়ার প্রোপাগান্ডা; ক্রয়ের বৈধ কাগজ দেখালেন জামায়াত নেতা

মে ১৭, ২০২৬

জাতীয় যুদ্ধ প্রস্তুতি’র অংশ হিসেবে টিভিতে রাইফেল চালানো শেখাচ্ছে ইরান

মে ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version