বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, ৮ এলাকায় দূষণ বেশি

মে ১৯, ২০২৬
A A
বৃষ্টির পরও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, ৮ এলাকায় দূষণ বেশি
Share on FacebookShare on Twitter

বৃষ্টির পরও কমছে না রাজধানী ঢাকার বায়ুদূষণ। টানা দুই দিনের বৃষ্টির পরও মঙ্গলবার সকালে বিশ্বের ১২২টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল চতুর্থ।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ছিল ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। রাজধানীর অন্তত আটটি এলাকার বায়ুর মান ছিল আরও খারাপ।

বিশ্বব্যাপী বায়ুদূষণের পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিতভাবে বিভিন্ন শহরের বাতাসের মান প্রকাশ করে। তাদের লাইভ সূচকের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা দূষিত বা নির্মল, সে সম্পর্কে মানুষকে তথ্য ও সতর্কতা দেওয়া হয়। মঙ্গলবারের পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটি নগরবাসীকে বেশ কিছু সতর্কতামূলক পরামর্শও দিয়েছে।

সোমবার রাজধানীতে ১৬ মিলিমিটার বৃষ্টি হলেও তাতে তাপমাত্রা কিছুটা কমেছে, কিন্তু বায়ুদূষণের মাত্রায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি।

আজ সবচেয়ে দূষিত এলাকাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বেচারাম দেউড়ী, যেখানে একিউআই ছিল ২০৮। ২০০-এর বেশি একিউআইকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। এরপর রয়েছে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৯১), গুলশান লেক পার্ক (১৬৪), আগারগাঁও (১৬১), বারিধারা পার্ক রোড (১৬১), বারিধারা লেক সাইড (১৫৭), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৫৫) এবং দক্ষিণ পল্লবী (১৫৩)।

আরওপড়ুন

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সাধারণত এপ্রিলের পর থেকে ঢাকার বাতাসের মান উন্নতির দিকে যায় এবং বৃষ্টিপাত হলে দ্রুত দূষণ কমে আসে। তবে মে মাসের মাঝামাঝি এসেও এবার সেই স্বস্তি মিলছে না।

এ পরিস্থিতিতে আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। খোলা জায়গায় ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী
বাংলাদেশ

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার
বাংলাদেশ

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
বাংলাদেশ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

প্রবাসীর বাসা থেকে চুরি হওয়া টিভি-ফ্রিজসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় কারাগারে স্ত্রী

জুলাই ২৩, ২০২৬
স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

জুলাই ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০