বুধবার, মে ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম খেলা

পাকিস্তানের বিপক্ষে এ জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির

- তুর্জ খান
মে ২০, ২০২৬
A A
পাকিস্তানের বিপক্ষে এ জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ২-০ ব্যবধানে ঐতিহাসিক হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এমপি। বুধবার (২০ মে) দেওয়া এক বিশেষ বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এই ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ এবং ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে তিনি নিজের দল ও দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছেন। মিরপুরের পর সিলেটেও ক্রিকেট দল যে দুর্ভেদ্য কৃতিত্ব দেখিয়েছে, তা সমগ্র জাতিকে এক অনন্য গৌরব এনে দিয়েছে।

সিলেটে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে ৭৮ রানে পরাজিত করে এই গৌরবময় সিরিজ জয় নিশ্চিত করে। পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের এই নজির বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এই রেকর্ড টাইগারদের অদম্য ইচ্ছাশক্তি ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ক্রিকেটীয় সামর্থ্যেরই বড় প্রমাণ বহন করে।

ম্যাচের পঞ্চম দিনের রুদ্ধশ্বাস পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটারদের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, শেষ দিনের কঠিন মুহূর্তে সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিপক্ষের কঠিন প্রতিরোধ ভেঙে ক্রিকেটাররা যে লড়াকু মনোভাব দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং এই অনবদ্য কৃতিত্ব দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে।

ক্রিকেটের এই অবিস্মরণীয় সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। ভবিষ্যতেও টিম টাইগার্স সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সম্পর্কিত খবর

খেলা

সিরিজ সেরা মুশফিকের কণ্ঠে কঠোর পরিশ্রমের বার্তা

মে ২০, ২০২৬
জামায়াত

প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: ফেসবুকে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান’

মে ২০, ২০২৬
জামায়াত

শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে: সেলিম উদ্দিন

মে ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • কারাবন্দি আ. লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে ছাত্রদল নেতার ধর্ষণ!

    0 shares
    Share 0 Tweet 0
  • হবিগঞ্জ জেলা প্রশাসককে কারাগারে পাঠিয়েছে সৌদির আদালত: হতে পারে ১০ বছরের জেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকার নেতাকে ‘খুশি’ করতে ১৫ বছরের মেয়ে খুঁজছেন বিএনপি নেতা; কল রেকর্ড ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • চাল চুরির অভিযোগ মিডিয়ার প্রোপাগান্ডা; ক্রয়ের বৈধ কাগজ দেখালেন জামায়াত নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাদের জন্য মেয়ে সরবরাহকারী আবুল কাশেমকে বহিষ্কার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের বিপক্ষে এ জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির

মে ২০, ২০২৬

আওয়ামী লীগ ছিলই, ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল

মে ২০, ২০২৬

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ

মে ২০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version